হিন্দু ধর্মালম্বীদের মহা-উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূঁজা উপলক্ষ্যে শরীয়তপুর সদর উপজেলা সহ-৬ টি উপজেলায় সর্ব মোট ৯৩ টি পূঁজামন্ডপে দুর্গাপূঁজা উৎসব উদ্যাপিত হবে।
শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যলয় সূত্রে জানা যায় যে, আগামী ১১ অক্টেবর মোঙ্গলবার থেকে শারদীয় দুর্গাপূঁজা উৎসব কার্যক্রম শুরু হবে। আনন্দমূখর পরিবেশে মেতে উঠেছে পূঁজামন্ডপ। প্রতিটি পূঁজামন্ডপে চলছে প্রতিমা সজ্জিত করার কাজ। বিভিন্ন হাট বাজার ও শপিং মহলে দেখা যাচ্ছে হিন্দু ধর্মালম্বীদের নতুন পোষাক কেনা কাটার ভির। পূঁজামন্ডপে আগত ভক্তদের আহার্য্যের জন্য বাংলাদেশ ত্রাণ মন্ত্রনালয় অধিদপ্ত এর পক্ষে শরীয়তপুর জেলা প্রশাসক ৯৩ টি পূঁজামন্ডপে ৪৬.৫০০ মেট্রিক টন ত্রাণের চাউল বরাদ্দ দিয়েছেন।
শরীয়তপুর সদর উপজেলা ২৯ টি, পূঁজামন্ডপে ১৪.৫০০ মেট্রিক টন, নড়িয়া উপজেলা ২৯ টি, পূঁজামন্ডপে ১৪.৫০০ মেট্রিক টন,জাজিরা উপজেলা ৫ টি, পূজামন্ডপে ২.৫০০ মেট্রিক টন, ভেদরগঞ্জ ১৭ টি, পূজামন্ডপে ৮.৫০০ মেট্রিক টন, ডামুড্যা উপজেলা ৬ টি, পূঁজামন্ডপে ৩.০০০ মেট্রিক টন, গোসাইরহাট উপজেলা ৭ টি পূঁজামন্ডপে ৩.৫০০ মেট্রিক টন চাউল বরাদ্দ দেওয়া হয়েছে। শারদীয় দূর্গাপূঁজা উৎসব উৎযাপন উপলক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার আশ^স্থ করা হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সাথে মুঠো ফোনে আলাপ কালে তিনি বলেন, হিন্দু ধর্মালম্বীদের মহা উৎসব শারদীয় দূর্গাপূঁজা। এই দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষ্যে শরীয়তপুর জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সকল ধরণের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.