শরীয়তপুরে সাংবাদিকের প্রাণনাশের হুমকি!

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১১ আগস্ট, ২০২২, ১২:৩৩ অপরাহ্ন

শরীয়তপুরে  প্রকাশ্যে সাংবাদিকের প্রাণনাশের হুমকি দেয়া হয়েছে।

সাপ্তাহিক বালুচর পত্রিকার সম্পাদক ও প্রকাশক সাংবাদিক এম এ ওয়াদুদকে প্রাণনাশের হুমকি দিয়েছেন শরীয়তপুর জাজিরা উপজেলা পালেরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোজাম্মেল হক ও তার সহচরগন।

এই ঘটনায় ১০ আগষ্ট বুধবার সাংবাদিক এম এ ওয়াদুদ মিয়া জীবনের নিরাপত্তা চেয়ে জাজিরা থানায় একটি সাধারণ ডায়রী করেন। জাজিরা থানার সাধারণ ডায়েরী নং- ২৮৫।

সাংবাদিক ওয়াদুদ মিয়া বলেন ৮ আগষ্ট পেশাগত দায়িত্ব পালনের জন্য জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোজাম্মেল হকের অনিয়ম ও দুর্নীতির বিয়য় তথ্য সংগ্রহ ও বক্তব্য আনার জন্য তার অফিসে গেলে তিনি আমার সাথে অসৌজন্য মূলক আচরণ করেন। তার ভাই মোশারফ হোসেন, ভাতিজা মহিউদ্দিন ও ভাগিনা লাবিব এর সন্ত্রাসী ক্যাডার বাহিনী দিয়ে আমাকে হাত-পা ভেঙ্গে প্রাণনাশ করার হুমকি দিয়েছে। আমার জীবনের নিরাপত্তা চেয়ে জাজিরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ