শরীয়তপুরে শিশু ধর্ষণের অভিযোগ

আঃ বারেক শরীয়তপুর ।।
সোমবার, ৫ জুলাই, ২০২১, ১১:১০ পূর্বাহ্ন

শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়ন কাচারি কান্দি গ্রামে তাহ্ফিজুল কোরআন নূরাণী মাদ্রাসার কথিত এক শিক্ষক  মোয়াজ বিন আব্দুর রহমান (ধলু মুন্সী) বিরুদ্ধে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থী’কে কাঁঠাল খাওয়ানোর প্রলোভন দেখিয়ে ধর্ষণ করেছে বলে অভিযোগ উঠেছে।

এই ঘটনার বিষয়কে ,কেন্দ্র করে বিনোদপুর গয়াতলা বাজার, কাচারির মোড়, বাছার কান্দি ও মুন্সী কান্দি গ্রামে বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে এবং শুরু হয়েছে নানা প্রকার সমালোচনা।

অভিযুক্ত  মোয়াজবিন আব্দুর রহমান (ধলু মুন্সী) এলাকার প্রভাব শালী হওয়া শিশুর পরিবার ভয়ে সঙ্কিত এবং স্থানীয় একটি কুচক্রর মহল অর্থের বিনিময়ে বিষয়টি ধামা চাপা দেওয়ার চেষ্টা করছে।

স্থানীয় আলেম ওলামাদের সাথে আলাপ কালে তারা বলেন, মোয়াজবিন আব্দুর রহমান (ধলু মুন্সী) মাদ্রাসায় তেমন লেখা পড়া করেনি, তার নাম ছিল এলাকায় ধলু মন্সী, কিন্তু কয়েক বছর ঢাকায় অবস্থান করে এলাকায় এসে নাম দিয়েছেন  মোয়াজবিন আব্দুর রহমান, ধারণ করেছে আলেমদের লেভাস, শুরু করেছে মাদ্রসা প্রতিষ্ঠার নামে নানা কুকর্ম, কলঙ্কিত করছে আলেম সমাজকে। তাই আমরা কথিত নামধারী আলেম  মোয়াজবিন আব্দুর রহমান(ধলু মুন্সীর) দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করছি।

শিশু ছাত্রী  বলেন, আমি আমার মায়ের কাছে বলেছি, আমার মা-বাবা বিচার করতে পারেনি  আপনারা বিচার করুন। অভিযুক্ত মোয়াজবিন আব্দুর রহমান (ধুল মুন্সী) এর সাথে এই বিষয়ে যোগাযোগের চেষ্টা করলে তার কোন সাক্ষাৎ মেলেনি এবং মোবাইল ফোনটিও রিসিভ করেনি।

পালং মডেল থানার অফির্সার ইনচার্জ মোঃ আক্তার হোসেন এর সাতে মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন ,গত কাল শিশুর বাবা বাদী হয়ে লিখিত অভিযোগ দিয়েছেন, থানায় মামলা গ্রহণ করা হয়েছে আসামী মোয়াজবিন আব্দুর রহমান (ধুল মুন্সী) কে গ্রেফতারের চেষ্টা চলছে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ