জন প্রিয়তার শীর্ষে শরীয়তপুর সদর উপজেলা রুদ্রকর ইউনিয়ন পরিষদের দুই বারের নির্বাচিত চেয়ারম্যান, চলমান নির্বাচনে জনগণের মনোনীত আনারস প্রতীক নিয়ে সতন্ত্র চেয়ারম্যান পদ প্রর্থী মোঃ হাবিবুর রহমান ঢালী।
রুদ্রকর ইউনিয়নের প্রতিটি ওয়ার্ড গ্রাম মহল্লা ঘুরে সর্বস্তরের জন সাধারণের সাথে অলাপ কালে তারা বলেন, দুই বারের নির্বাচিত চেয়ারম্যন হাবিবুর রহমান (হাবু ঢালী) নামে পরিচিত সে-রুদ্রকর ইউনিয়নে ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন,তাই চেয়ারম্যান হাবিবুর রহমান ঢালীর বিকল্প আর কেউ নেই। সুখে-দুঃখে যারে পাই সে আমাদের হাবিবুর রহমান (হাবু) ভাই, আগামী দিনে চেয়ারম্যান হিসেবে তাকে আমরা পেতে চাই।
হাবিবুর রহমান ঢালী নির্বাচনী এক কর্মী সভায় গণমাধ্যকে লক্ষ করে বলেন, রুদ্রকর ইউনিয়ন বাসী আমাকে ভোটে দিয়ে দুই বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বানিয়েছে। আমি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আর্দশে বিশ্বাসী এক সৈনিক। আমি বাংলাদেশ আওয়ামী লীগের শরীয়তপুর সদর উপজেলার এক জন সদস্য ও রুদ্রকর ইউনিয়ন আওয়ামী,লীগের সভাপতি, রাজনৈতিক কোলাহলের কারণে হয়ত বা আমাকে দলীয় মনোনয় দেয়নি।
তিনি আরো বলেন, রুদ্রকর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে ভালো বাসেন, তাই আমি জনগণের ভালোবাসা নিয়ে সতন্ত্র প্রার্থী হয়ে চেয়ারম্যন পদে নির্বাচনে অংশগ্রহণ করেছি। কিন্তু পরিতাপের বিষয় আমার প্রতিদন্দ্বি চেয়ারম্যন পদ প্রার্থীর সমর্থক রা তাদের পরাজয় বুঝতে পেরে আমি সহ আমার সমর্থকদের বিভিন্ন ভাবে ভয়-ভীতি দেখাচ্ছে। আমি জনগণের ভোটে বিশ্বাসী, কারো অধিকার হরণে বিশ্বাসী নই, আমি আশাবাদী যে,আগামী নির্বাচনে জনগণ আমাকে ভোট দিয়ে পুনরায় রুদ্রকর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করবে।
You must be logged in to post a comment.