শরীয়তপুর নড়িয়া উপজেলার ভোজেশ্বর ইউনিয়নের চাঁন্দনী গ্রামে জমি সংক্রান্ত জেরে সোহান বেপারী (২৭) নামে এক মুক্তিযোদ্ধার সন্তানকে কুপিয়ে হত্যার চেষ্টা করেছে আপন দুই চাচা ও চাচাতো, ভায়েরা।
এই ঘটনায় সোহনের বাবা বীর-মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বেপারী গত ২৭ জুলাই নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
স্থানীয় পত্যক্ষদর্শী ও আহত সোহানের পরিবার সুত্রে জানা যায় ২৬ জুলাই মঙ্গলবার রাত ১০টার দিকে সোহান বেপারী বাড়ী ফেরার পথে সিরাজুল ইসলাম বেপারী, তাজুল বেপারী এবং তাজুল বেপারীর দুই পুত্র সেন্টু বেপারী ও সিয়াম বেপারী গং ব্যক্তিরা ওৎপেতে থেকে সোহান বেপারীকে কুপিয়ে জখম করে, বর্তমানে সোহান বেপারী শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি রয়েছে। সোহান বেপারী ঢাকা তেঁজগাঁও কলেজের অর্নাস চুরান্ত বৎসরের শিক্ষার্থী বলে জানা গেছে।
মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম বেপারী গণমাধ্যমকে বলেন, অমি একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা মাননীয় প্রধানমন্ত্রী আমাকে একটি পাকা বাড়ী উপহার দিয়েছেন। সেই বাড়ী নির্মাণ কাজে আমার ভাই এবং ভাতিজারা বাধাদিচ্ছে, বাড়ী নির্মাণ সংক্রান্ত বিরোধে আমার ছেলে মোঃ সোহান বেপারীকে হত্যার উদ্দ্যেশে কুপিয়ে জখম করেছে। বর্তমানে আমার ছেলে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। অমি ন্যায় বিচারের দাবীতে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
নড়িয়া থানার অফিসার ইনর্চাজ মাহাবুবুর রহমান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন থানায় লিখিত অভিযোগ হয়েছে তদন্ত সাপেক্ষে অইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.