শরীয়তপুরে মটর সাইকেল ও অটোরিক্সা চোর চক্রের ৫ সদস্য গ্রেফতার

শরীয়তপুর প্রতিনিধি
সোমবার, ১৮ জুলাই, ২০২২, ৮:১৯ অপরাহ্ন

শরীয়তপুর জেলা ও আন্তঃজেলা মটর সাইকেল-অটোরিক্সা চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে শরীয়তপুর জেলা পুলিশ। এ সময় ছয়টি চোরাই মোটরসাইকেল ও একটি অটোরিকশা জব্দ করা হয়।

১৮ জুলাই সোমবার দুপুর ১২টায় শরীয়তপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে পুলিশ সুপার এসএম আশরাফুজ্জামান প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্য নিশ্চত করেন।

গ্রেফতারকৃতরা হলেন- শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার কোড়ালতলী গ্রামের মৃত সিকিম আলী ব্যাপারীর ছেলে মো. আব্বাস ব্যাপারী (৪০), সখিপুর থানার আনু সরদার কান্দি গ্রামের মজিদ খাঁর ছেলে দুলাল খাঁ (২৬), নড়িয়া উপজেলার পোড়াগাছা গ্রামের গোলাম মাওলা মাদবরের ছেলে স্বপন মাদবর (৩৫), সদর উপজেলার বিনোদপুর কাজীকান্দি মৃত আইনুদ্দিন তালুকদারের ছেলে দবির তালুকদার (৪৮) ও পটুয়াখালী জেলার দশমীনা থানার সানকিপুর হাওলাদার বাড়ী গ্রামের সালাম চৌকিদারের ছেলে মো. খায়রুল চৌকিদার (২৪)।

পুলিশ সুপার বলেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুরের বিভিন্ন উপজেলাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে মোটরসাইকেল, অটোরিকশা চুরি করে এনে বিক্রি করে আসছিল ওই চক্রটি। গত কয়েকদিন অভিযান চালিয়ে শরীয়তপুরের পালং, ভেদরগঞ্জ ও নড়িয়া উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়।

চোরাই মোটরসাইকেল চক্রের মূলহোতা আব্বাস ব্যাপারী। তার বিরুদ্ধে হত্যা, মাদক, অস্ত্র, ডাকাতি ও চরিসহ বিভিন্ন আইনে ১৮টি মামলা রয়েছে।

এছাড়া দুলাল, স্বপন ও খায়রুলের বিরুদ্ধে মাদক ও চুরির ছয়টি মামলা রয়েছে। গ্রেফতারদের বিরুদ্ধে মামলা হয়েছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠোনো হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ