আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুর সদর পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর পালং গ্রামে শাবনুর মার্কেট সংলগ্ন মুদি ব্যবসায়ী আব্দুস সামাদ জমদ্দার এর তিনটি বসতঘর ও তিন ছেলের মুদি দোকানের মালামাল-সহ আসবাবপত্র, ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে ছাই। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ আব্দুস সামাদ জমদ্দার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় গত ১১ই মে বিকাল ৫টা দিকে সম্ভাবত রান্নাঘর থেকে আগুনে সূতপাতে এই ভয়াবহ অগ্নি কান্ডের ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও পালং মডেল থানার পুলিশের একটি দল ঘটনাস্থানে গিয়ে স্থানীয় জনগনের সহযোগীতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। অগ্নিকান্ডের ঘটনায় আব্দুস সামাদ জমদ্দার এর তিন ছেলের মুদি দোকানের গুদামজাতকৃত পোলাউর চাউল, ডাল, সেমাই, চিনি বিভিন্ন মালামাল-সহ ঘরের যাবতীয় আসবাবপত্র নগদ অর্থ স্বর্ণালঙ্কার ইত্যাদি পুঁড়ে ছাই হয়ে গেছে। এতে প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মালামাল ক্ষতি হয়েছে।
অগ্নিকান্ডের সংবাদ পেয়ে শরীয়তপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ , পৌর কাউন্সিলর সাইফুর রহমান রাজ্জাক, উপজেলা ত্রান শাখার অফিস সহকারী মোঃ গিয়াস উদ্দিন ঘটনাস্থানে গিয়ে ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহযোগীতা ও আর্থিক সহায়তা দেওয়ার আসস্থ করেন।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের ষ্টেশন অফিসার আব্দুর রহমান এর সাথে মুঠো ফোনে আলাপকালে তিনি বলেন, অগ্নিকান্ডের সংবাদ পেয়ে শরীয়তপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থানে গিয়ে, স্থানীয় জনগনের সার্বিক সহযোগীতায় প্রায় দুই ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রন আনে।
অগ্নিকান্ডের ঘটনায় ক্ষতিগ্রস্থ মুদি ব্যবসায়ী আব্দুস সামাদ জমদ্দার এর প্রায় ৫০ থেকে ৬০ লক্ষ টাকার মালামাল ক্ষতিগ্রস্থ হয়েছে বলে জানিয়েছে।
You must be logged in to post a comment.