শরীয়তপুরে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীদের বসত ঘর সহ চারটি ঘর পুড়ে ছাই

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২০ মার্চ, ২০২০, ৬:৩৪ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর। ।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই গ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে দুই ক্ষুদ্র কাঠ ব্যবসায়ীদের বসত ঘর সহ চারটি ঘর পুড়ে ছাই।

৯ই মার্চ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে সাদ্দাম হোসেন এর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাতে এই ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। অগ্নিকান্ড ঘটনায় ক্ষতিগ্রস্থ ব্যক্তিরা হলেন, তিলই গ্রামের মৃত আব্দুল মৃধার ছেলে মোঃ মোক্তার হোসেন মৃধা ও মোসলেম মৃধার ছেলে মোঃ সাদ্দাম হোসেন মৃধা। স্থানীয় সূত্রে আরও জানা যায় যে, সাদ্দাম হোসের এর স্ত্রী পান্না বেগম নিজ রান্না ঘরে রান্না বসিয়ে প্রয়োজনীয় কাজে প্রতিবেশীর বাড়িতে গিয়েছিলেন।

প্রতিবেশীর বাড়ি থেকে এসে দেখেন তাদের রান্নাঘর ও বসতঘর সহ দাউ দাউ করে আগুন জ্বলছে। দুপুর ১টার দিকে ডামুড্যা উপজেলার ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও স্থানীয় গ্রামবাসীদের সহযোগীতায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। কিন্তু দুঃখের বিষয় ঘরের কোন আসবাবপত্র রক্ষা করা সম্ভব হয়নি।

অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মোক্তার হোসেন ও সাদ্দাম  হোসেন জানান, এই অগ্নিকান্ডের ঘটনায় তাদের নগদ টাকা স্বর্ণ-অলংকার, ঘরের আসবাবপত্র ও ঘর সহ প্রায় বিশ লক্ষ টাকা ক্ষতিগ্রস্থ হয়েছে। অগ্নিকান্ডের সংবাদ পেয়ে ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মর্তুজা আল মুঈদ, উপজেলা ভূমি কর্মকর্তা আব্দুল্লাহ্ মামুন ও কনেশ্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনিছুর রহমান (বাচ্চু) ঘটনাস্থান পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্থ ব্যক্তিদেরকে ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগীতা করবেন বলে আশ্বস্থ করেন। সংশ্লিষ্ট ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ ফরহাদ হোসেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ