শরীয়তপুরে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর
বুধবার, ১৮ নভেম্বর, ২০২০, ১০:১১ অপরাহ্ন
শরীয়তপুরে ভাড়া বাসা থেকে গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার

শরীয়তপুর সদর পৌরসভার ১নং ওয়ার্ড উত্তর পালং গ্রামের বি.এম লুৎফর রহমান এর বাড়ীর ভাড়া বাসা থেকে ১৮ নভেম্বর বুধবার দুপুর ১২ টার দিকে সিমা আক্তার (১৭) নামে এক গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পালং মডেল থানা পুলিশ।

গৃহবধুর পরিবার সূত্রে জানা যায়, গৃহবধু সীমা আক্তার ভেদরগঞ্জ উপজেলার “ভেনোপা নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের” নবম শ্রেণির অধ্যায়নরত ছাত্রী থাকা অবস্থায় প্রায় তিন মাস পূর্বে একই গ্রামের পালং ইউনিয়নের চাঁদসার গ্রামের মোতালেব ছৈয়াল এর ছেলে মোঃ শাহজাহান ছৈয়াল বাড়ী থেকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে।

গৃহবধু সীমা আক্তার এর বড় ভাই মোঃ আল-আমিন ছৈয়াল গণমাধ্যমকে জানান, আমি ব্যক্তি মাধ্যম জানতে পেরেছি যে, শাহজাহান ছৈয়াল আমার বোন সীমা আক্তারকে ভাগিয়ে নিয়ে বিয়ে করে, শারীরিক ও মানসিক নির্যাতন করেছে। শুধু তাই নয় আমার বোনকে হত্যা করে ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখেছে। আমি শাহজাহান ছৈয়াল এর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। আমার বোন সীমা আক্তার এর দাফন কাজ সম্পন্ন করে শাহজাহান ছৈয়াল এর বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করব।

পালং মডেল থানা অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, গৃহবধুর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠিয়েছি এবং একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট আসলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ