শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুর সদর উপজেলার রুদ্রকর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের রুদ্রকর গ্রামের শহিদুল ইসলাম (২৭) নামে এক যুবক বিষপান করে আত্মহত্যা করে মারা গেছে বলে জানা গেছে।
শহিদুল ইসলামের আত্মাহত্যার বিষয়টি পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান নিশ্চিত করেছে। শহিদুল ইসলামের পরিবার সূত্রে জানা যায়, ১৮ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৩ টার দিকে গোপন স্থানে গিয়ে বিষপান করে শহিদুল ইসলাম, বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে বাড়িতে আসলে তার পরিবারের লোকজন চিকিৎসার উদ্দেশ্যে বিকাল ৪ টার দিকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসারত অবস্থায় সন্ধ্যা ৬ টার দিকে মারা যায় শহিদুল ইসলাম। শহিদুল ইসলামের বাবা মোঃ জয়নাল আবেদীন জানান, তার ছেলে শহিদুল ইসলাম ২০১৫ সাল থেকে ভারসাম্যহীন ও মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং তার ছেলের আত্মহত্যার জন্য কাউকে দায়ী করছেন মৃতের বাবা।
শহিদুল ইসলাম শরীয়তপুর সদর উপজেলা রুদ্রকর গ্রামের মোঃ জয়নাল আবেদীন মৃধার কনিষ্ঠ পুত্র ও কোরআনের হাফেজ ছিলেন। দম্পতি জীবনে শহিদুল ইসলাম এক কন্যা সন্তানের জনক ও স্ত্রী মাহমুদার আক্তারের স্বামী ছিলেন বলে জানা গেছে।
You must be logged in to post a comment.