শরীয়তপুরে বিধবার ভাতা খাচ্ছেন ইউপি মেম্বার

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২০, ৭:১৮ অপরাহ্ন
ভুক্তভোগী রহিমা বেগম

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।

শরীয়তপুর সদর উপজেলা মাহমুদপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ডের ইউ’পি মেম্বার রেবা আক্তার, দক্ষিণ মাহমুদপুর কদমতলী গ্রামের রহিমা বেগম (৬২) নামের এক বিধবা মহিলার দুই বছরের বিধবা ভাতার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ উঠেছে। 

বই নং- ২৪৭৪ এবং হিসাব নং- ০১০০১৮৪৪০২৮৫২। এই বিষয়কে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়নের কদমতলী এলাকাবাসীর মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে, বইছে নানা প্রকারের সমালোচনার ঝড়।

ভুক্তভোগী রহিমা বেগম গণমাধ্যমকে জানান, ”আজ থেকে প্রায় দুই বছর পূর্বে ৯নং ওয়ার্ডে ইউপি মেম্বার রেবা আক্তার, আমাকে বিধবা ভাতা কার্ড করে দিবে বলে আমার কাছ থেকে জাতীয় পরিচয়পত্র, ৪ কপি ছবি ও নগদ ১,৫০০/= (পনের শত) টাকা নিয়েছেন। দুই বছর অতিক্রম হওয়ার পরে পাওনা টাকা চাইতে গেলে ইউ’পি মেম্বার রেবা আক্তার আমার সাথে উচ্চ বাক্য করে এবং ক্ষিপ্ত হয়। আমি ব্যক্তি মাধ্যমে জানতে পারি যে, আমার নামের বিধবা ভাতা কার্ড, ইউ’পি মেম্বার রেবা আক্তার লুকিয়ে রেখে আমার টিপ সহি নকল করে ব্যাংক থেকে টাকা উত্তোলন করে আত্মাসাৎ করেছেন।

মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ঢালীর কাছে একাধিক বার গিয়ে, বিষয়টি অবগত করলেও সে কোন ব্যবস্থা গ্রহণ না করায়, আমি নিরূপায় হয়ে আজ থেকে প্রায় এক মাস পূর্বে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করলে, ইউ’পি মেম্বার রেবা আক্তার ও তার সহচরগণ আমাকে বিভিন্ন প্রকার ভয়-ভীতি দেখায় এবং আমার পরিবারের লোকজনকে হুমকি দেয়। ইউ’পি মেম্বারের এই জালিয়াতি ও টাকা আত্মাসাৎতের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। মাহমুদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহজাহান ঢালী ও ইউ’পি মেম্বার রেবা আক্তার, এর কাছে রহিমা বেগমের বিধবা ভাতার টাকা আত্মাসাৎতের বিষয়টি জানতে চাইলে চেয়ারম্যান শাহজাহান ঢালী ও ইউ’পি মেম্বার রেবা আক্তার বিষয়টিকে এড়িয়ে যাওয়ার চেষ্টা করে।”

শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুর রহমান শেখ এর সাথে মুঠোফোনে মাহমুদপুর ইউনিয়নের রহিমা বেগম (৬২) নামে এক বিধবা মহিলার ভাতার টাকা আত্মাসাৎতের বিষয়টি জানতে চাইলে তিনি বলেন, ”উপজেলা সমাজসেবা অফিসারকে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দিয়েছি এবং তদন্ত সাপেক্ষে একটি প্রতিবেদন দিতে বলেছি। তদন্ত প্রতিবেদন পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে এবং অপরাধীকে কোন প্রকার ছাড় দেয়া হবে না।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ