আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর। ।
শরীয়তপুরের জাজিরায় বাসের ছাদ থেকে ছিটকে পরে মোঃ ফয়সাল হোসেন (২২) নামে এক পরিবহন শ্রমিকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।
২৫ শে মার্চ সকাল ৯টার দিকে জাজিরা উপজেলার মঙ্গল মাঝিরঘাট থেকে ছেড়ে আসা কুমিল্লা-জ ১১-০০৮৬ ‘‘দোয়া এন্টারপ্রাইজ’’ নামে এক সিটিং সার্ভিস যাত্রীবাহী পরিবহনটি জাজিরা সরকারী কলেজ সংলগ্নে এসে পৌছালে, বাসের ছাদ থেকে ছিটকে পরে পরিবহন শ্রমিক মোঃ ফয়সাল হোসেন এর মর্মান্তিক মৃত্যু হয়। প্রত্যেক্ষদর্শীরা জানান, পরিবহন শ্রমিক ফয়সাল হোসেন যাত্রীদের ভাড়া আদায়ের জন্য বাসের ছাদে উঠেছিলেন। ভাড়া আদায় শেষে ছাদ থেকে নামার সময় ছিটকে পরে ঘটনাস্থানে মারা যান পরিবহন শ্রমিক ফয়সাল হোসেন।
ঘটনাস্থান থেকে নিহত ফয়সালের মরদেহ জাজিরা থানা পুলিশ উদ্ধার করে থানায় নিয়ে যায়। নিহত ফয়সাল হোসেন, শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলার ধানুকাঠি ইউনিয়নের চরমালগাঁও তালুকদার কান্দি গ্রামের মোঃ মনির হোসেন এর ছেলে বলে জানা গেছে।
এ বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার সরকারি মোবাইল নম্বরটি বন্ধ পাওয়া যায়।
You must be logged in to post a comment.