গৌরব সংগ্রাম ও সাফল্যের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা করেছেন শরীয়তপুর জেলা ছাত্রদল।
১লা জানুয়ারী শুক্রবার শরীয়তপুর পৌর-বাসস্টান্ড এলাকায় মাহবুব তালুকার এর বাড়ী সংলগ্ন মাঠে, শরীয়তপুর জেলা ছাত্রদলের সভাপতি রাশেদ খান মেনন, এর সভাপতিত্বে জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রিংকু তালুকদারের সঞ্চালনায় জাতীয় সংগীত পরিবেশন ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে, আনন্দ মুখর পরিবেশে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) শরীয়তপুর পৌরসভার সভাপতি ও আসন্ন পৌরসভা নির্বাচনে মেয়র পদ প্রার্থী এ্যাড. লুৎফর রহমান ঢালী এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয় তাবাদী ছাত্রদলের শরীয়তপুর জেলা প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি মোফজ্জল হোসেন ফকির, সাবেক ছাত্রদল সভাপতি মাহবুব তালুকদার, সাবেদক ছাত্রদল সভাপতি মহিউদ্দিন বাদল বেপারী, সাবেক ছাত্র নেতা দুলাল খান, শরীয়তপুর জেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মনির হোসেন মাঝি, শরীয়তপুর জেলার স্বেচ্ছা-সেবক দলের সভাপতি মোঃ আমিুনুর রহমান আমান, ছাত্রদলের সাবেক এজি.এস লিয়াকত হোসেন খান, ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মামুন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান মান্নান সহ জেলা, উপজেলা, বিভিন্ন ইউনিয়নের বাংলাদেশ জাতীয়তাবাদী (বি.এন.পি) ও ছাত্রদলের নেতা-নেত্রী ও ছাত্র সংগঠনের কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা বলেন, বহুদলীয় গণতন্ত্রের প্রতিষ্ঠাতা, রুপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে গড়া ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আগামী দিনের দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে আমাদের নেত্রী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কারা মুক্তিতে এই ছাত্র সংগঠনের কঠোর ভুমিকা রাখতে হবে। আগামী দিনে বহুদলীয় গণতন্ত্র পূনুরদ্ধান প্রতিষ্ঠা করতে হলে রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে হবে। তাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বি.এন.পি) অংগ সংগঠন একত্রিত হয়ে দেশ ও জাতীর কল্যানে কাজ করতে হবে। পরিশেষে উক্ত অনুষ্ঠানের সভাপতি কেক কাটার মধ্য দিয়ে উক্ত সভার সমাপ্তি ঘোষনা করেন।
You must be logged in to post a comment.