২৯ নভেম্বর বাংলাদেশ আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে স্বীকৃতির ২য় বর্ষপূর্তি উপলক্ষে বাংলাদেশ আওয়ামী মৎস্যজীবী লীগ শরীয়তপুর জেলা শাখা এর আয়োজনে এক আনন্দ র্যলী ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
শরীয়তপুর জেলা মৎস্যজীবী লীগের আহ্বায়ক এস এস শফিকুল ইসলাম স্বপন সরকারের নেতৃত্বে আনন্দ র্যালীটি জেলা আওয়ামীলীগ কার্যালয় থেকে শুরু করে জেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মুখে বঙ্গবন্ধুর মুরালের সামনে এসে শেষ হয়।
র্যালী শেষে সমাপনী বক্তব্যে জেলা আহ্বায়ক এস এম শফিকুল ইসলাম স্বপন সরকার বলেন, বাংলাদেশের ত্রিশ শতাংশ মানুষ মৎস্যজীবী। জননেত্রী শেখ হাসিনা মৎস্যজীবীদের উন্নয়নের লক্ষে বিভিন্ন অর্থনৈতিক কর্মকান্ড হাতে নিয়েছেন যা মৎস্যজীবীদের আর্থিক অস্বচ্ছলতা কাটাতে সহায়ক হবে। শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষে আপনারা অপপ্রচার, গুজব ও আভ্যন্তরীন কোন্দল থেকে দূরে থাকবেন।
র্যালী পূর্ব আলোচনা সভায় জেলা মৎস্যজীবী লীগের সদস্য সচিব এফ রহমান রূপকের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মোঃ রফিকুল ইসলাম কাজী, জয়ন্ত দাস, ফারুক আহমেদ মোল্লা, মোঃ ফারুক আহমেদ, সাজলু বেপারী, মোঃ সাইফুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, মোঃ সুমন বকাউল প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন জেলা যুগ্ম আহ্বায়ক মোঃ ইকবাল হোসেন, সাইফুল বয়াতী সহ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ।
You must be logged in to post a comment.