শরীয়তপুর সদর উপজেলার মাহমুদপুর ইউনিয়নে খাঁ-পাড়া গ্রামে দীর্ঘ দিনের ক্যান্সার ব্যাধীতে আক্রান্ত মোঃ ওমেদ আলী খাঁনের, মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দেওয়া চিকিৎসা অনুদানের পঞ্চাশ হাজার টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ ওঠেছে একেই গ্রামের মোঃ সুলতান খানের ছেলে স্বপন খান।
এ বিষয়কে কেন্দ্র করে মাহমুদপুর ইউনিয়ন গ্রাম বাসীর মধ্যে শুরু হয়েছে নানা প্রকার সমালোচনা ও তীব্র নিন্দা। ভুক্তভোগী ওমেদ আলী ও তাঁর পরিবার সূত্রে জানা যায় দীর্ঘ দিন যাবৎ ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত হয়ে ভুগছিলেন ওমেদ আলী।
স্থানীয় প্রতিবেশী স্বপন খানের সহযোগীতায় শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন (অপু) এম.পি বরাবরে চিকিৎসা অনুদান পাওয়ার জন্য একটি আবেদন করলে, সংসদ সদস্য ইকবাল হোসেন (অপু) এম.পি মাননীয় প্রধানমন্ত্রীর নিজস্ব তহবিল থেকে দেওয়া চিকিৎসা অনুদানের পঞ্চাশ হাজার টাকার ১টি সোনালী ব্যাংকের চেক গত ২৬ জানুয়ারী, ২০২০ খ্রিঃ তারিখে ক্যান্সার ব্যাধীতে আক্তান্ত ওমেদ আলীর নিকট হস্তান্তর করেন। প্রতিবেশী স্বপন খান ওমেদ আলীকে ব্যাংকের বাইরে বসিয়ে রেখে ভুল-ভাল বুঝিয়ে তার কাছ থেকে চেকে স্বাক্ষর নিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যায় এবং ওমেদ আলীকে বলেন চেক ব্যাংকে জমা হয়েছে, কিছু দিন পরে টাকা পাবেন।
পরিতাপের বিষয় প্রায় ৯ মাস অতিবাহিত হওয়ার পরেও মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল থেকে দেওয়া চিকিৎসা অনুদানের পঞ্চাশ হাজার টাকা আজও পেলেন না ওমেদ আলী। ক্যান্সার ব্যাধীতে আক্তান্ত ওমেদ আলী নিরুপায় হয়ে ২৭ সেপ্টেম্বর রবিবার স্থানীয় ব্যাক্তিদের সহযোগীতায় শরীয়তপুর সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ এর কাছে এসে একটি লিখিত অভিযোগ দায়ের করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহাবুর রহমান শেখ পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিনকে বিষয়টি দেখার জন্য আদেশ প্রদান করেন।
পালং মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম উদ্দিন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন ঘটনা স্থানে পুলিশ পাঠানো হয়েছে, তদন্ত স্বাপেক্ষে আইনের আওতায় আনা হবে।
You must be logged in to post a comment.