শরীয়তপুরে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মৃত্যুর সন্ধিক্ষণে কৃষক হাসপাতালে!

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২০ জুন, ২০২০, ৯:০২ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।

প্রতিপক্ষের হামলার শিকার শরীয়তপুর ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামে প্রতিপক্ষের হামলার শিকার হয়ে মোঃ দুলাল চৌকিদার (৬০) নামে এক কৃষক মৃত্যুর সন্ধিক্ষনে ঢাকার একটি হাসপাতালে ভর্তি রয়েছেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী ও উভয়ে পরিবারের সূত্রে জানা যায়, রামভদ্রপুর পাঁচালিয়া গ্রামে জান শরীফ সরদার, সামচুল সরদার ও নজরুল ইসলাম সরদার গং ব্যক্তিদের সাথে বসত বাড়ীর সীমানা নির্ধারণ নিয়ে দুলাল চৌকিদার ও তার বোন কমলা বেগম এর সাথে দীর্ঘদিনের বিরোধ চলে আসছিল। গত ১০ জুন বুধবার সকাল ৯টার দিকে কমলা বেগমের গৃহপালিত হাঁস প্রতিবেশী নজরুল ইসলাম এর বাড়িতে গেলে নজরুল ইসলাম এর মা ও তার স্ত্রী দুজনে মিলে কমলা বেগমকে গালমন্দ করে এবং কমলা বেগমও পাল্টা গালমন্দ করলে উভয় পরিবারের মধ্য মৌখিক ঝগড়ার সৃষ্টি হয়।

এমতাবস্থায় নজরুল ইসলাম সরদার ও তার ভাগিনা রিমন মাছ মারা টেডা দিয়ে কমলা বেগমকে কুপিয়ে জখম করে। বোন কমলা বেগমকে কুপিয়ে জখম করার সংবাদ পেয়ে দুলাল চৌকিদার ও তার ছেলে সুমন চৌকিদার ঘটনাস্থানে গেলে, নজরুল ইসলাম সরদার ও দুলাল চৌকিদার এর মধ্য মারপিটের ঘটনা ঘটে।

এই মারপিটের ঘটনায় দুলাল চৌকিদারের বোন কমলা বেগম, মা ছামেন্নেছা এবং প্রতিপক্ষ নজরুল ইসলাম ও তার ভাগিনা রিমন আহত হয়। ১১ জুন বৃহস্পতিবার সকাল ৭টার দিকে দুলাল চৌকিদার চর পাঁচালিয়া গ্রামে মকবুল সরদারের কাছ থেকে লীজ রাখা জমিতে গাভীর জন্য ঘাস কাটতে গেলে পূর্ব পরিকল্পিত উৎপেতে থাকা নজরুল ইসলাম সরদারের সহচরগণ সবুজ মোড়ল, রাজিব শিকদার, আরিফ শিকদার, তারিফ শিকদার, জমসেদ মুন্সী, শাকিল মুন্সী ও আকবর ছৈয়াল গং ব্যক্তিরা দুলাল চৌকিদারকে পিটিয়ে ও কুপিয়ে দু’হাত-পা ভেঙ্গে দেয় ও শরীরের বিভিন্ন স্থানে ক্ষত-বিক্ষত করে। দুলাল চৌকিদারের চিৎকার শুনে স্থানীয়রা ঘটনাস্থান থেকে তাকে উদ্ধার করে এবং তার পরিবারের লোকজনকে সংবাদ দেয়।

দুলাল চৌকিদারের লোকজন চিকিৎসার উদ্দেশ্য শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে দুলাল চৌকিদারের অবস্থা আশংকা জনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক ঢাকায় প্রেরণ করেন। বর্তমানে দুলাল চৌকিদার ঢাকার একটি হাসপাতালে আশংকা জনক অবস্থায় ভর্তি রয়েছে। শুধু তাই নয়, নজরুল ইসলাম সরদারের সহচরগণ দুলাল চৌকিদারের বসতঘরসহ ঘরের আসবাবপত্র ভাংচুর ও লুটপাট করে। দুলাল চৌকিদারের বোন কমলা বেগমের গৃহপালিত হাঁস নিয়ে ১০ জুন বুধবার নজরুল ইসলাম সরদারের সাথে যে মারপিটের ঘটনাটি ঘটেছিল ঐ মারপিটের বিষয়ে নজরুল ইসলাম সরদার বাদী হয়ে দুলাল চৌকিদারসহ ৬ ব্যক্তিকে বিবাদী করে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। যাহার জি.আর নং ৭/ এবং কমলা বেগম ও জানশরীফ সরদার, শামচুল সরদার ও নজরুল ইসলাম সরদারসহ ১৩ ব্যক্তিকে বিবাদী করে করে ভেদরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন।

যার জি.আর নং ৮/ তাং ১১/০৬/২০২০ খ্রিঃ কিন্তু বৃহস্পতিবার সকাল ৭টায় দুলাল চৌকিদারের উপর হামলা, ঘর-বাড়ি ভাংচুর ও লুটপাটের ঘটনার বিষয়ে দুলাল চৌকিদার পরিবার প্রতিপক্ষের বিরুদ্ধে মামলা ও হামলার ভয়ে থানায় মামলা করতে পারছে না। সঙ্কিত জীবনযাপন করছে দুলাল চৌকিদারের স্ত্রী শাহিদা বেগম ও দুই মেয়ে সাথী আক্তার, রুমা আক্তার।

ভেদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ নজরুল ইসলামের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, রামভদ্রপুর ইউনিয়নের পাঁচালিয়া গ্রামের দুলাল চৌকিদার ও প্রতিবেশী জান শরীফ সরদার গং ব্যক্তিদের সাথে জমি সংক্রান্ত বিষয়ে দীর্ঘদিনের বিরোধ রয়েছে। তারই সূত্র ধরে উভয় পরিবারের মধ্যে মারপিটের ঘটনা ঘটেছে এবং উভয় পক্ষের মামলা থানায় রেকর্ড করা হয়েছে।

পরবর্তী মারপিটের ঘটনায় দুলাল চৌকিদারের পক্ষের কেউ থানায় মামলা দিতে আসেননি। যদি থানায় মামলা দিতে আসে মামলা নেয়া হবে। 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ