শরীয়তপুরে পূর্ব শত্রুতার জেরে শতাধিক বাড়ীঘর ভাংচুর ও আহত ১২

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০, ৯:০৩ পূর্বাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।

পূর্ব শত্রুতার জেরধরে শরীয়তপুর জাজিরা পৌরসভার ৭নং ওয়ার্ড রাড়ী কান্দি গ্রামে সাবেক কমিশনার করিম মাদবর ও বর্তমান কমিশনার মতি বেপারীর দুই গ্রুপের মধ্যে শহিংসতার ঘটনায় শতাধিক বাড়ীঘর ভাংচুর ও ভারসাম্যহীন অসুস্থ নারী-সহ ১২জন আহতের সংবাদ পাওয়া গেছে।

স্থানীয় এলাকাবাসী ও জাজিরা থানা পুলিশ সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত করিম মাদবর ও মতি বেপারী দুই গ্রুপের মধ্যে বিরোধ চলে আসছিল, তারই ধারাবাহিকতায় গত ২ই জুন মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে বর্তমান কমিশনার মতি বেপারীর লোকজন করিম মাদবরের লোকজনের উপরে হামলা করে, প্রতি পক্ষের হামলার শিকার হয়ে পূর্ব পরিকল্পিত ও প্রস্তুতি নিয়ে  ৩ই জুন বুধবার সকাল ৬টার দিকে সাবেক কমিশনার করিম মাদবর প্রায় ৫ শতাধিক লোকজন দেশীয় ধারালো অস্র,হাত বোমা,গোলা বারুদ নিয়ে বর্তমান কমিশনার মতি বেপারীর লোক জনের উপর হামলা চালায় এবং শতাধিক বাড়ীঘর ভাংচুর ও লুটপাত করে।

সহিংসতার সংবাদের ভিত্তিতে জাজিরা থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম সহ পুলিশের একটি দল ঘটনাস্থানে যায় ও প্রস্থিতি নিয়ন্ত্রনে আনে। অপরদিকে ঘটনাস্থান থেকে প্রায় ৩ কিলোমিটার দূরত্ব নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নে ৫নং ওয়ার্ড বিল দেওনিয়া গ্রামের মোঃ ইসমাইল হোসেন খান(৬০) নামে এক ব্যাক্তি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে স্থানীয় একটি সূত্রে জানা যায়। কিন্তু স্থানীয় একটি কুচক্র মহল এই মৃত্যুকে হত্যাকান্ড হিসাবে চালিয়ে দেওয়ার পায়তারা করছে। তবে মৃতঃ ইসলাইল হোসেন খান এর বড় ছেলে মোঃ জুয়েল খান, পিতার মৃত্যুর বিষয়ে গণমাধ্যমকে কোনো বক্তব্য দিতে ইচ্ছা পোষন করেননি।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাহমুদুল হাসান বলেন, সকাল ৭টার দিকে মৃতঃ ইসমাইল হোসেন খান এর স্বজনরা মৃত অবস্থায় জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে এবং বলেন শহিংসতার ঘটনায় তার মৃত্যু হয়েছে, মৃত্যুর সঠিক রহস্য উদঘাটন করার লক্ষ্যে মৃতঃ ব্যাক্তির মরদেহ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা থানার অফিসার ইনচার্জ মোঃ আজহারুল ইসলাম গণমাধ্যমকে বলেন, দুই পক্ষের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শহিংসতার  ঘটনা ঘটেছে। শহিংসতার ঘটনার ২ ঘন্টা পরে ইসমাইল খা নামে এক ব্যাক্তির মৃত্যুর সংবাদ পাওয়া গিয়েছে, স্থানীয় একটি মহল এটা একটি হত্যাকান্ড বলে চালিয়ে দেওয়ার পায়তারা করছে, মৃত্যুর সঠিক রহস্য উদঘাটনের জন্য মরদেহ ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে এবং এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে পুলিশ মোতায়ন রয়েছে। অদ্য পর্যন্ত উভয় পক্ষের কেউ থানায় লিখিত অভিযোগ করেনি, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ