আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।
শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নের বাছার কান্দি গ্রামের পানি উন্নয়ন বোর্ডের সরকারি খাল খনণের বিষয়কে কেন্দ্র করে স্থানীয় এলাকা বাসীর মধ্যে উত্তোজনা বিরাজ করছে।
শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সরকারি ভূমির সীমানা নির্ধারন না করে খাল খনণ করায় এই জন সমাগম ও জন উত্তোজনা ঘটনা ঘটেছে বলে স্থানীয় একটি সূত্রে জানা গেছে। ১২ই এপ্রিল রবিবার সকাল ১০ টার দিকে মোঃ জাকির মাদবর, গং ব্যাক্তিরা নিজস্ব জমির উপর দিয়ে খাল খনণ ঠেকাতে বাঁশ দিয়ে বেড়া স্থাপনা করলে, অপর পক্ষের খোকন মাদবর, শফি বেপারী ও মান্নান মাদবর গং ব্যাক্তিরা বাধা দিতে আসলে এই অনাকাংক্ষিত জন সমাগম ও জন উত্তোজনার ঘটনাটি ঘটে।
বেলা ১১ টার দিকে গণ মাধ্যম কর্মীদের সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ, সহকারি কমিশনার (ভূমি) ফাতেমা খাতুন ও পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন সহ আইন শৃংখলা বাহিনীর একটি দল ঘটনা স্থানে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। মোঃ জাকির মাদবর গং ব্যাক্তিরা জানান বিনোদপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদার, সরকারি খাল দখল করে নিজ বাড়ীর বাউন্ডারির দেয়াল করেছেন, এবং নিজ বাউন্ডারির দেয়াল বাঁচাতে শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষকে ভুলভাল বুঝিয়ে সরকারি জমি বাদ দিয়ে ব্যাক্তি মালিকানা ফসলি জমির উপর দিয়ে জোরপুর্বক ভাবে খাল খনণের পায়তারা করছে, তাই আমরা আমাদের নিজ ভূমি রক্ষার স্বার্থে বাঁশের বেড়া স্থাপন করেছি, স্থানীয় প্রশাসনের কাছে আমাদের জোর দাবি সরকারি ভূমির সীমানা নির্ধারন করে সরকারি ভূমির উপর দিয়ে খাল খনন করা হউক, তাতে আমাদের কোনো আপত্তি নেই।
বিনোদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সাকিদারের সাথে মুঠো ফোনে আলাপ কালে তিনি বলেন করোনা ভাইরাস সংক্রমনের কারনে আমি ঢাকায় অবস্থান করছি, সরকারি খাল খনণের বিষয়কে কেন্দ্র করে এলাকায় জন সমাগম ও উত্তোজনার বিষয়টি আমি অবগত নই। শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষের প্লানের ভিত্তিতে জন স্বার্থে খাল খনণের কাজ চলবে তাতে যদি আমার বাড়ির বাউন্ডারি দেয়াল ভাংগার প্রয়োজন হয় তাতে আমার কোনো আপত্তি নেই।
শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ বলেন, শরীয়তপুর পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলীকে সরকারি ভূমির সীমানা নির্ধারন করে ও লাল পতাকা উত্তোলন করে পরবর্তিতে খাল খনণের কাজ করার জন্য বলেছি, সরকারি ভূমির সীমানা নির্ধারনের ব্যাপারে আমি ও আমার উপজেলা ভূমি অফিসের সার্বিক সহযোগিতা থাকবে।
You must be logged in to post a comment.