শরীয়তপুরে নড়িয়ায় পুকুরে পরে শিশুর মৃত্যু!

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০, ১০:২৭ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।

শরীয়তপুরে নড়িয়া, পৌরসভা ২ নং ওয়ার্ড, বাড়ৈপাড়া গ্রামে মোঃ আব্দুল্লাহ নামে দুই বছরের এক শিশু নানা বাড়ির পুকুরে পরে মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

শিশু আব্দুল্লাহ পরিবার সূত্রে জানা যায় ৫ মার্চ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিশু আব্দুল্লাহ মা হালিমা বেগম শিশু আব্দুল্লাহকে, নানা বাড়িতে রেখে নড়িয়া বাজারে যান। নড়িয়া বাজার থেকে এসে শিশু আব্দুল্লাহকে বাড়িতে দেখতে না পেয়ে বিভিন্ন স্থানে খোজাখুজি করলে নানা হালান খানের বাড়ির পুকুরে খোজতে গিয়ে শিশুটিকে দেখতে পায়।

পুকুর থেকে উদ্ধার করে নড়িয়া আধুনিক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস্যক শিশু আব্দুল্লাকে মৃত বলে ঘোষনা করেন। শিশু আব্দুল্লাহ নড়িয়া বাড়ৈপাড়া গ্রামে বাদল ছৈয়াল ও মাতা হালিমা বেগমের পুত্র সন্তান বলে জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ