শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর ইউনিয়নে মৌলভী কান্দি ও চরের কান্দি গ্রামে নদী থেকে দীর্ঘ দিন যাবৎ স্থানীয় প্রভাবশালী একটি কুচক্রমহল ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর ছত্র ছায়ায় থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে অবৈধভাবে নির্বিঘেœ বালু উত্তোলন করেছে বলে অভিযোগ উঠেছে।
অবৈধভাবে ড্রেজিং করার কারণে মৌলভী কান্দি ও চরের কান্দি গ্রামের নদীর পাড়ের বসবাসরত বাড়িঘর ও ফসলী জমি নদীতে বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
বিনোদপুর ইউনিয়নের মৌলভী কান্দি গ্রামের মৃত আব্দুল মজিদ হাওলাদারের ছেলে মোঃ ওবায়দুল হক হাওলাদার অবৈধ ড্রেজিং বন্ধ করার দাবিতে গত ৪ অক্টোবর রবিবার শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করলে, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহাবুর রহমান শেখ, বিষয়টি ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মাহাবুব আলমকে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য আদেশ প্রদান করেন।
ভুক্তভোগী ওবায়দুল হক হাওলাদার গণমাধ্যমকে জানান, অদ্য বধি ইউনিয়ন ভূমি কর্মকর্তা এ বিষয় কোন ব্যবস্থা গ্রহণ করেননি। সরজমিন ঘুরে স্থানীয় সূত্র জানান, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মাহাবুব আলম মাঝে মধ্যে ড্রেজারের কাছে আসেন এবং ড্রেজার মালিকদের সাথে কথা বলেন। কিন্তু পরিতাপের বিষয় স্থানীয় ব্যক্তিদের অভিযোগ থাকা সত্ত্বেও অবৈধ ড্রেজিং এর বিরুদ্ধে আইনগত কোন ব্যবস্থা গ্রহণ করে না।
অবৈধভাবে বালু উত্তোলনকারী ব্যক্তিরা হলেন, মোঃ সোহাগ হাওলাদার, আঃ লতিফ মোড়ল ও বাবু খান। বিনোদপুর ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মাহবুব আলম এর কাছে বিভিন্ন স্থানে অবৈধ ড্রেজিংয়ের বিষয়ে জানতে চাইলে, ইউনিয়ন ভূমি কর্মকর্তা মোঃ মাহাবুব আলম, এ বিষয়ে কোন বক্তব্য দিতে ইচ্ছা পোষন করেন নি।
You must be logged in to post a comment.