শরীয়তপুরে নিখোঁজের তিন দিন পরে পরিত্যক্ত ভিটা থেকে যুবকের মরদেহ উদ্ধার।

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০১৯, ৭:২৭ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুর সদর পৌরসভা ০১ নং ওয়ার্ড উত্তর পালং গ্রামের মোঃ শাহিন মাষ্টারের পরিত্যক্ত ভিটা থেকে গত ২৮ অক্টোবর সোমবার মোঃ আওলাদ হোসেন (২২) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করছে পালং মডেল থানা পুলিশ।

ঘটনার বিষয়টি নিশ্চিত করছে পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন। নিহত আওলাদ হোসেন এর বড় ভাই মোঃ মোক্তার হোসেন জানান, গত ২৫ অক্টোবর শুক্রবার আমার ছোট ভাই আওলাদ হোসেন দুপুরের খাবার খেয়ে শরীয়তপুরে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হয়েছে, রাতে আর বাড়ি ফেরিনি। শনিবার সকালে তার মোবাইল ফোনে ফোন দিলে নম্বরটি বন্ধ পাওয়া যায়। বিভিন্ন আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজাখুজি করে তার কোন সন্ধান মেলেনি।

২৮ অক্টোবর সোমবার আমাদের বাড়ির পশ্চিম উত্তর কোনে মোঃ হাসেম কাজীর বাড়ির উত্তর পাশে মোঃ শাহিন মাষ্টারের পরিত্যক্ত ভিটায় খুজঁতে গিয়ে আমার মা ছোট ভাইয়ের আওলাদের মরদেহ দেখতে পায় এবং পালং মডেল থানা পুলিশকে সংবাদ পৌছালে ঘটনাস্থল থেকে আমার ভাইয়ের মরদেহ উদ্ধার করে পালং মডেল থানা পুলিশ।

নিহত আওলাদ এর বড় ভাই আরও জানান, আমার ভাইয়ের শরীরে কোপের চিহ্ন রয়েছে আমার ভাইকে হত্যা করা হয়েছে বলে আমি মনে করি। আমি নিজে বাদী হয়ে আমার ভাইয়ের হত্যা কান্ডের বিচারের দাবীতে পালং মডেল থানায় একটি মামলা দায়েরের জন্য প্রস্তুতি নিচ্ছি। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, ২৮ অক্টোবর সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উত্তর পালং গ্রামের মোঃ শাহিন মাষ্টারের পরিত্যক্ত ভিটার থেকে আওলাদ হোসেন ২২ নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মরদেহে আঘাতের চিহ্ন রয়েছে এবং একটি হত্যা মামলা নেওয়া প্রস্তুতি চলছে।

নিহত আওলাদ হোসেন উত্তর পালং গ্রামের মোঃ জালাল আহ্মেদ চৌকিদারের ছেলে ও মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ -এর শরীয়তপুর জোনাল শাখার অফিস সহায়ক পদে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ