শরীয়তপুরে দৃষ্টি প্রতিবন্ধি সংস্থার উদ্যোগে জাতীয় শোক দিবস পালিত

শরীয়তপুর প্রতিনিধি
মঙ্গলবার, ৩০ আগস্ট, ২০২২, ৯:৫৮ পূর্বাহ্ন

হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী মহান স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখা।

শরীয়তপুর সদর উপজেলা বিনোদপুর কাচারী বাজার মোড় সংলগ্ন এলাকায় জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখার সভাপতি আঃ রহমানের সভাপতিত্বে ২৯ আগস্ট সোমবার দুপুর ২ টায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিনোদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আঃ কুদ্দুস মুন্সি, বিশেষ অতিথি জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা শরীয়তপুর জেলা শাখার সাধারণ সম্পাদক আবু আলেম মাদবর, সাংগঠনিক সম্পাদক রিনা বেগম, দৃষ্টি প্রতিবন্ধি রোস্তম আলী।

অনুষ্ঠান পরিচালনায় দবির হোসেন খান, ইমরান খান, নাইম খান, সাকিল খান, মোঃ সবুজ মিয়া, দৃষ্টি প্রতিবন্ধী নাইম মাদবর সহ স্থানীয় মুরুব্বি দৃষ্টি প্রতিবন্ধি, অঙ্গহীন, বাক প্রতিবন্ধি, গরীব অসহায় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মিলাদ ও মোনাজাত পরিচালান করেন দৃষ্টি প্রতিবন্ধি হাফেজ ক¦ারী মোঃ শাহজাহান মিয়া।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ