শরীয়তপুরে কোচিং বানিজ্য ও দায়িত্ব অবহেলার কারণে ৩০ শিক্ষার্থী এস.এস.সি পরীক্ষায় অকৃতকার্য

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৫ জুন, ২০১৯, ১০:৪৬ অপরাহ্ন
বড়কান্দি মডেল একাডেমীর শিক্ষার্থীদের একাংশ। ছবি : প্রতিনিধি

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরের জাজিরা উপজেলার বড় কান্দি ইউনিয়নের বি.কে মডেল একাডেমী গণিত বিষয়ের সহকারী শিক্ষক মোঃ ইমাম হোসেন ভূঁইয়ার কোচিং বানিজ্য ও দায়িত্বে অবহেলার কারণে বিদ্যালয়ের ২০১৯ সালের এস.এস.সি পরীক্ষায় ৩০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে বলে অভিযোগ উঠেছে।

এ বিষয়কে কেন্দ্র করে বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সরেজমিন ঘুরে বিদ্যালয়ের একাধিক শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা বলেন, ”আমাদের বিদ্যালয়ের গণিত বিষয়ের শিক্ষক মোঃ ইমাম হোসেন ভূঁইয়া আমাদেরকে সঠিকভাবে ক্লাসে পাঠদান না করিয়ে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার উদ্দেশ্য ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় দুইশত শিক্ষার্থীদেরকে ৫০০/= টাকা করে মাসিক বেতন নিয়ে সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত কোচিং করিয়েছে।”

                                      গণিত বিষয়ের সহকারী শিক্ষক মোঃ ইমাম হোসেন ভূঁইয়া

২০১৯ সালে এস.এস.সি পরীক্ষায় অকৃতকার্য হওয়া ৩০ শিক্ষার্থীদের সাথে আলাপকালে তারা বলেন, ”আমাদের বিদ্যালয় থেকে সর্বমোট ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষা দিয়েছে। এর মধ্যে ৩০ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে এবং ২৮ জন শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে গনিত বিষয়ে ও ২ জন শিক্ষার্থী গণিতসহ অন্য এক বিষয়ে অকৃতকার্য হয়েছে।” শিক্ষার্থীরা আরও বলেন, ”আমাদের গণিত বিষয়ের শিক্ষক মোঃ ইমাম হোসেন ভূঁইয়া আমাদেরকে ক্লাসে সঠিকভাবে পাঠদান না করিয়ে শুধু মাত্র সৃজনশীল অংক করিয়েছে এবং আমাদেরকে আশ্বস্থ করিয়েছে যে তোমরা পরীক্ষায় ভালো রেজাল্ট করবে এবং আমাদের প্রতি জন শিক্ষার্থীদের কাছ থেকে ২,০০০/= টাকা করে বোনাস নিয়েছে।”

পরীক্ষায় অকৃতকার্য হওয়ার জন্য সহকারী শিক্ষক মোঃ ইমাম হোসেন ভূঁইয়ার দায়িত্বের অবহেলা রয়েছে। বিদ্যালয়ের শিক্ষক ইমান হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার জন্য বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাজিরা উপজেলার নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাছে একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।

জাজিরা উপজেলা মাধ্যমিক কর্মকর্তা মোঃ মোজাম্মেল হক এর সাথে আলাপকালে তিনি বলেন, ”শিক্ষার্থীরা যেই অভিযোগ দায়ের করেছে তার ৮০% সত্যতা পাওয়া গিয়েছে। উর্দ্ধতন কর্মকর্তার নির্দেশ মোতাবেক শিক্ষক মোঃ ইমাম হোসেন ভূঁইয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ