আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।
কলেজ ছাত্রীর বিয়ে নিয়ে কানামাছি খেলছে শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া ইউনিয়ন গয়ঘর গ্রামের মোঃ আয়নাল আকন এর ছেলে ওয়াসিম আকন ও তার পরিবারের লোকজন।
এমনটাই অভিযোগ স্থানীয় এলাকাবাসীর। গত ৩০শে জুন মঙ্গলবার প্রেমিক ওয়াসিম আকন এর বাড়িতে বিয়ের দাবীতে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরণ অনশন করে, পাশ্ববর্তী গ্রামের জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের হামগাঁও গ্রামের এক কলেজ ছাত্রী, প্রেমিকের বাড়িতে বিয়ের দাবীতে প্রেমিকার আমরণ অনশন।
এমন এক সংবাদের ভিত্তিতে শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহবুর রহমান শেখ ঘটনাস্থানে পুলিশ পাঠান এবং শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন হাওলাদার’কে বিষয়টি দেখার জন্য দায়িত্ব দেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তার আদেশ কর্মে ইউপি চেয়ারম্যান ও চিকন্দি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ফারুক আহমেদ ঘটনাস্থানে গেলে প্রেমিক ওয়াসিম আকন এর অভিভাবকগণ ও স্থানীয় সমাজ প্রতিনিধি মোঃ ইলিয়াছ ঢালী ওয়াদা করেন যে, ৩ জুলাই শুক্রবার সামাজিকভাবে ওয়াসিম আকন ও তার দীর্ঘদিনের প্রেমিকা কলেজ ছাত্রীর বিয়ের ব্যবস্থা করবেন। কিন্তু পরিতাপের বিষয় ৩ জুলাই শুক্রবার বিয়ের ব্যবস্থা না করে কলেজ ছাত্রীর প্রেমিক ওয়াসিম আকন’কে আড়াল করে রেখে নানা প্রকার তালবাহানা করে।

অন্যদিকে কলেজ ছাত্রীর বিয়ের বিষয়কে কেন্দ্র করে শৌলপাড়া, গয়ঘর, হামগাঁও ছাব্বিশ পাড়া, বোয়ালিয়া ও গঙ্গানগর হাটবাজারে জনসাধারণের মাঝে জেগে উঠেছে নানা প্রকার প্রশ্ন, আলোচনা ও সমালোচনার ঝড়। ওয়াসিম আকন এর পরিবারের ওয়াদা মোতাবেক ৩ জুলাই শুক্রবার বিকাল ৫টার দিকে শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন হাওলাদার ও চিকন্দি পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ফারুক আহমেদ ওয়াসিম আকন এর বাড়িতে গেলে ওয়াসিম আকন এর পরিবারের লোকজন ও সমাজ প্রতিনিধি মোঃ ইলিয়াস ঢালী অত্যন্ত সু-কৌশলে ওয়াসিম আকন’কে আড়ালে রেখে কলেজ ছাত্রীর বিয়ে বাঞ্চালের পায়তাঁরা করে।
এমতাবস্থায় কলেজ ছাত্রীর কথা শুনে বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমাছ উদ্দিন ঢালী উপস্থিত জনসাধারণকে লক্ষ্য করে বলেন, মেয়েটি আমাদের মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ও তার দাদা একজন যুদ্ধাহত মুক্তিযোদ্ধা বিধায় তার জীবন নিয়ে ছিনিমিনি খেলতে দেয়া যাবে না। মেয়েটি যেহুতু তার দীর্ঘদিনের প্রেমিক ওয়াসিম আকন এর বাড়িতে থাকতে ইচ্ছা প্রোষন করেছেন, তাই মেয়েটির দায়িত্ব ওয়াসিম আকনের পরিবারকে নিতে হবে।
মোঃ আলমাছ উদ্দিন ঢালীর কথায় একমত প্রোষণ করে শৌলপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইয়াসিন হাওলাদার, চিকন্দী পুলিশ ফাঁড়ি ইনচার্জ মোঃ ফারুক আহমেদ, ইউপি সদস্য গৌতম চন্দ্র, ইউপি সদস্য হারুন মোল্লা, সাবেক ইউপি সদস্য সামচুল হক ঢালী, মূলনা ইউপি সদস্য মজিবুর রহমান শেখ, মোঃ আবু আলেম মাষ্টার, মোঃ বাবুল মাদবর, স্থানীয় সাংবাদিক মোঃ ফারুক হোসেন শেখ, মোঃ নাসির মাদবর, মোঃ ইলিয়াছ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের একটি সালিশ নামায় স্বাক্ষর করে ওয়াসিম আকন এর মা মোসাঃ আসমা বেগম, কলেজ ছাত্রীকে পুত্র বধূর মযার্দা দিবে এই মর্মে অঙ্গিকার করিয়া ঘরে তুলে নেয়।
বর্তমানে কলেজ ছাত্রী তার দীর্ঘ দিনের প্রেমিক ওয়াসিম আকনের বাড়িতে বিয়ের প্রত্যাশায় রয়েছেন। কবে আসবেন তার প্রমিক ওয়াসিম আকন। হায়রে প্রেম! হায়রে ভালোবাসা!
You must be logged in to post a comment.