শরীয়তপুরে কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে থানায় মামলা

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০, ৮:২০ অপরাহ্ন
ছবি প্রতিকী

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুর সদর উপজেলার চিকন্দী ইউনিয়নের বড় সন্দীব গ্রামে মোঃ জুয়েল মাদবর (২৩) নামের এক লম্পট ও সহযোগীদের বিরুদ্ধে প্রতিবেশী কলেজ ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পালং মডেল থানায় একটি মামলা হয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন। কলেজ ছাত্রীর পরিবার ও মামলা সূত্রে জানা যায়, ২৬ জানুয়ারী রবিবার আনুমানিক রাত ৯ টার দিকে কলেজ ছাত্রীর প্রতিবেশী চাচাতো বোনের বাড়ীতে যাওয়ার সময় পথিমধ্যে উৎপেতে থাকা জুয়েল মাদবর কলেজ ছাত্রীকে মুখ চেপে ধরে ধর্ষণের উদ্দেশ্য রাস্তার পাশে বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা চালায়।

কলেজ ছাত্রীর চিৎকার শুনে মোঃ মনির হোসেন চৌধুরী (৩৫) নামে এক ভ্যান চালক তাকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে। ভ্যান চালক মোঃ মনির হোসেন এর ষোড়গোল প্রতিবেশীরা এসে লম্পট জুয়েল মাদবরকে অবরুদ্ধ করে রাখে এমতাবস্থায় স্থানীয় গ্রাম-সালিশ মোঃ সালাম খান, বাবুল মাদবর, বাশার তস্তার চাল খাটিয়ে বিষয়টিকে ধামাচাপা দেওয়ার উদ্দেশ্য অভিযুক্ত জুয়েল মাদবরকে ঘটনাস্থল থেকে কৌশলে ছিনিয়ে নিয়ে যায়।

কলেজ ছাত্রী আরও জানান, অভিযুক্ত জুয়েল মাদবর দীর্ঘদিন যাবৎ আমাকে কু-প্রস্তাব দিয়ে আসছিল। আমি তার কু-প্রস্তাব প্রত্যাখান করায় সে আমাকে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেছে। আমি লম্পট জুয়েল মাদবরের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

২৭ জানুয়ারী কলেজ ছাত্রী বাদী হয়ে নারী শিশু নির্যাতন দমন আইনে পালং মডেল থানায় একটি মামলা দায়ের করেন। যাহার জি.আর নং ১৮/, তাং ২৮/০১/২০২০ খ্রিঃ। পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আসলাম উদ্দিন জানান, থানায় মামলা হয়েছে। অভিযুক্ত জুয়েল মাদবরের ভাই এজাহারভুক্ত ৪নং আসামী জসিম মাদবরকে গ্রেফতার করে আদালাতে প্রেরণ করা হয়েছে এবং মামলার অন্য আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ