শরীয়তপুরে এ্যাড. হাবিব হত্যা মামলার রায় কার্যকরের দাবীতে জেলা আ’লীগের বিক্ষোভ

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর
রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০, ৯:৪৬ অপরাহ্ন
শরীয়তপুরে এ্যাড. হাবিব হত্যা মামলার রায় কার্যকরের দাবীতে জেলা আ’লীগের বিক্ষোভ

শরীয়তপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, আইনজীবি সমিতির সভাপতি সাবেক পি.পি এ্যাডভোকেট মোঃ হাবিবুর রহমান মুন্সী ও তার ছোট ভাই মোঃ মনিরুজ্জামান (মনির) মুন্সীর হত্যা মামলার রায় দ্রুত কার্যকরের দাবীতে বিক্ষোভ ও আলোচনা সভা করেছে শরীয়তপুর জেলা আওয়ামী সহযোগী সংগঠন।

২০০১ সালে ০৫ অক্টোবর এ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ছোট ভাই মনিরুজ্জামান (মনির) মুন্সীকে পৌর শহরের নিজ বাড়ীতে নিশংস ভাবে গুলি করে হত্যা করে, শরীয়তপুর জেলার একদল চিহ্নিত সন্ত্রাসীরা। রাজনৈতিক কলোহল ও বিভিন্ন জটিলতার কারণে অদ্যবর্তী এই হত্যা মামলার রায় কার্যকর হয়নি।

তাই এই হত্যা মামলার রায় দ্রুত কার্যকর ও হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে ২০শে সেপ্টেম্বর রবিবার বেলা ১১টায় শরীয়তপুর জেলা আইনজীবি সমিতির সামনে বিক্ষোভ করেছে শরীয়তপুর জেলা আওয়ামী, সহযোগী সংগঠন।

এ সময়ে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ছাবেদুর রহমান খোকা সিকদার, সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে, সাবেক সভাপতি আঃ রব মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট মোঃ জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, এ্যাড. আলমগীর হোসেন মুন্সী, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর মৃধা, সাধারণ সম্পাদক মোঃ আমির হোসেন খাঁন, জেলা যুব লীগ নেতা মোঃ নূহুন মাদবর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাচ্চু বেপারী, জেলা ছাত্রলীগের আহবায়ক মহসিন মাদবর, যুগ্ম আহবায়ক মোঃ রাশেদুজ্জামান, যুব লীগ নেতা হোসেন সরদার, এ্যাডভোকেট পারভেজ রহমান (জন) সহ- শরীয়তপুর জেলা আওয়ামী, সহযোগী সংগঠনের নেতা ও নেত্রীবৃন্দ।

বিক্ষোভকারী জনতা এ্যাডভোকেট হাবিবুর রহমান ও তার ভাই মনিরুজ্জামান (মনির) মুন্সীর হত্যা মামলার রায় অনতিবিলম্বে কার্যকর ও চিহ্নিত খুনিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ