শরীয়তপুর গোসাইরহাট উপজেলার সিংগাড্যা গ্রামে কারসা এনজিওর মাঠকর্মী রনির মন্ডল এর, মানসিক নির্যাতনে মোঃ আরিফ হোসেন সরদার (২৮) নামে এক নির্মাণ শ্রমিক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
নির্মাণ শ্রমিক আরিফ হোসেন এর স্ত্রী হাফসা বেগম ও স্থানীয় প্রতিবেশী ব্যাক্তিরা গণমাধ্যমকে জানান, প্রায় সাত মাস আগে কারসা এনজিও গোসাইরহাট উপজেলা ব্রাঞ্চ হতে ৪০,০০০ (চল্লিশ হাজার) টাকা ঋণ এনেছিলেন স্ত্রী হাফসা বেগম এর নামে তার স্বামী আরিফ হোসেন সরদার।
প্রতি সপ্তায় ১০০০ (এক হাজার) টাকা কিস্তি হারে(৪৬) সপ্তাহে পরিশোধ করার কথা রয়েছে, ইতোপুর্বে ২৮ কিস্তি পরিশোধ করেছে, গত ২৮ জুন সোমবার সকাল ১০ টার দিকে কিস্তির টাকা নিতে আসেন কারসা এনজিওর মাঠকর্মী রনি মন্ডল ।
কিস্তির টাকা দিতে না পারায় এনজিও কর্মী রনি মন্ডল, আরিফ হোসেনের স্ত্রী হাফসা বেগমকে উচ্চবাক্য করে, সুধু তাই নয় বাড়ী থেকে ধরে নিয়ে যাওয়ার হুমকি দেয় এবং রাত ১০টার দিকে আরিফ হোসেনের বাড়ীতে পূন:রায় কিস্তির টাকা আদায় করতে আসেন কারসা এনজিওর মাঠকর্মী রনি মন্ডল, কিস্তির টাকা না পেয়ে আরিফ হোসেন ও তার স্ত্রী হাফসা বেগমকে লাঞ্চিত করে এবং বাড়ী থেকে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করলে বাড়ী থেকে পালিয়ে যায় আরিফ হোসেন। রাতে আর বাড়ী ফিরেনি, ২৮ জুন মোঙ্গল বার ভোর বেলায় বাড়ীর পশ্চিম পাশে আম গাছের সাথে ঝুলন্ত অবস্থায় আরিফ হোসেনের মৃতদেহ দেখতে পায় প্রতিবেশীরা।

আরিফ হোসেন এর স্ত্রী- হাফসা বেগম আরও বলেন, কারসা এনজিওর মাঠকর্মী রনি মন্ডল মানসিক নির্যাতন সইতে না পারায় তার স্বামী আরিফ হোসেন আত্মহত্যা করেছে।
কারাস এনজিওর মাঠকর্মী রনি মন্ডল এর কাছে হাফসা বেগম ও তার স্বামী আরিফ হোসেনকে লাঞ্চিত করার বিষয়ীট জানতে চাইলে মাঠকর্মী রনি মন্ডল বিষয়টিকে নানাভাবে এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন।
গোসাইরহাট থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু বকর এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আরিফ হোসেন এর লাসের সুরতহাল ও ময়না তদন্ত সম্পন্ন করা হয়েছে এবং থানায় অপমৃত্যুর মামলা হয়েছে। বাদীর অভিযোগ পেলে থানায় মামলা নেওয়া হবে।
You must be logged in to post a comment.