শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলন’র বিক্ষোভ সভা

আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর
সোমবার, ৫ অক্টোবর, ২০২০, ৮:৫৭ অপরাহ্ন
শরীয়তপুরে ইসলামী যুব আন্দোলন’র বিক্ষোভ সভা

নোয়াখালীর বেগমগঞ্জে মধ্যযোগীয় কায়াদায় নারীকে বিবস্ত্র করে পৈচাশিক নির্যাতনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সভা করেছেন শরীয়তপুর ইসলামী যুব আন্দোলন।

সোমবার (৫ অক্টোবর) বাদ আসর শরীয়তপুর উত্তর বাজার জামে মসজিদ সংলগ্ন ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইসলামী আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সভাপতি আলহাজ¦ হাফেজ মাওঃ শওকত আলী। সিনিয়র সহ-সভাপতি এইচ.এম আহসান হাবিব, সাধারণ সম্পাদক মাওঃ হাফিজুর রহমান শরীয়তপুরী। ইসলামী যুব আন্দোলন সভাপতি মাস্টার মোঃ দেলোয়ার হোসেন। মাওঃ মোঃ হযরত আলী ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের শরীয়তপুর জেলা শাখার সহ-সভাপতি মাওঃ তোফায়েল আহমেদ কাশেমী সহ বাংলাদেশ ইসলামী আন্দোলনের নেতারা। বিক্ষোভ সভায় বক্তারা নারী নির্যাতন নিপীরন বন্ধ করা এবং ধ্বর্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বাংলাদেশের বিভিন্ন স্থানে তৌহীদি জনতাকে প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ