ইউনিয়ন পরিষদ নির্বাচন ইস্যুতে শরীয়তপুর সদর উপজেলা ডোমসার ইউনিয়ন ৬নং ওয়ার্ড তেঁতুলিয়া গ্রামে নবনির্বাচিত মেম্বার আজগর খান, সাবেক মেম্বার মতিন ছৈয়াল, দুই মেম্বার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে প্রায় ২০ জন আহত ও বাড়ী ঘর ভাংচুরের ঘটনা কে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা।
ডোমসার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত মেম্বার মোঃ আলী আজগর খান ১৪ নভেম্বর রবিবার সকাল ১০টার দিকে তেঁতুলিয়া গ্রামে প্রতিদ্বন্দ্বী সাবেক মেম্বার মতিন ছৈয়াল ও সমর্থকদের সাথে সাক্ষাৎ করতে গেলে মেম্বার মতিন ছৈয়াল ও তার সমর্থকরা ক্ষিপ্তহয়ে নব-নির্বাচিত মেম্বার আলী আজগর খানের উপর হামলার চেষ্টা করে।
নব-নির্বাচিত মেম্বার আলী আজগর খান নিরুপায় হয়ে নিজ বাড়ীতে চলে আসলে, দুই মেম্বার সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষে হয়। স্থানীয় সংবাদের ভিত্তিতে পালং মডেল থানা পুলিশ ঘটনা স্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । এ সময় বোমা বিস্ফোরণ ইট পাটকেল নিক্ষেপ ও দেশীয় অস্ত্রের আঘাতে মেম্বার মতিন ছৈয়াল এর পক্ষের প্রায় ২০ জন আহত হয়ে শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সাবেক মেম্বার মতিন ছৈয়াল,এর পক্ষে মোঃ মোফাজ্জল হোসেন সরদার বাদী হয়ে নব-নির্বাচিত মেম্বার আলী আজগর খান, সহ ৪৫ জনকে আসামী করে পালং মডেল থানায় ১টি মামলা দায়ের করেছেন।
পালং মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ আক্তার হোসেন জানান থানায় মামলা রেকর্ড হয়েছে ৩ জন আসামী কে, গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে।
You must be logged in to post a comment.