শরীয়তপুরে অবৈধ যানবাহনের ধাক্কায় প্রবাসীর মৃত্যু, স্কুল ছাত্রী অহত

শরীয়তপুর প্রতিনিধি
মঙ্গলবার, ১২ জুলাই, ২০২২, ৯:৪০ পূর্বাহ্ন

শরীয়তপুর সদর উপজেলা আংগারিয়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন মাদারীপুর-শরীয়তপুর মহাসড়কে অবৈধ স্টারিং গাড়ির ধাক্কায় তোফাজ্জল হোসেন বাঘা ৩৫ নামে এক সৌদি প্রবাসীর মৃত্যু হয়েছে।

মৃত তোফাজ্জল হোসেন শরীয়তপুর সদর উপজেলা তুঁলাসার ইউনিয়নের দশ-রশি গ্রামের ফজলুল হক বাঘার ছেলে ও দুই কন্যা সন্তানের জনক বলে জানা গেছে।

নিহতের পরিবার সূত্রে জানা যায় ৭ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে  আংগরিয়া সোনামনি কিন্ডার গার্টেন ছুটির পরে মেয়ে রিধী আক্তার (৮) কে নিয়ে মটর সাইকেল যোগে নিজ বাড়ীতে যাওয়ার পথে, অপর দিক থেকে আসা একটি অবৈধ স্টারিং গাড়ির সাথে ধাক্কালেগে গুরুতর আহত হয় বাবা ও মেয়ে।

আহত তোফাজ্জল হোসেন ও মেয়ে রিধী আক্তারকে  চিকৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে নেওয়ার পরে তোফাজ্জল হোসেনের মৃত্যু হয়, মেয়ে রিধী আক্তার শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

অবৈধ স্টারিং গাড়িটি আংগারিয়া পুলিশ ফাড়ীতে আটক রয়েছে।অবৈধ স্টারিংগাড়ির মালিক উপরগাঁও গ্রামের মোকলেছ দেওয়ান।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ