স্টাফ রিপোর্টার।।
শরীয়তপুরে হতদরিদ্র চাউল বিক্রয় কেন্দ্রে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মহিলা মেম্বার ফিরোজা বেগম’’ এই শিরোনামে দৈনিক ভোরের সময় পত্রিকায় নিউজ করার কারণে বিগত এক বছর পর অন্যদৃষ্টি ও ভোরের সময় পত্রিকার সাংবাদিক আব্দুল বারেক ভূঁইয়াকে প্রাণনাশের হুমকি দিলেন পালং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর মেম্বার আবুল হাসেম খান।
আবুল হাসেম খান প্রাণনাশের হুমকির কারণে উক্ত সাংবাদিক শংঙ্কিত হয়ে পড়েছেন। এখন তিনি জীবনের নিরাপত্তা চেয়ে পালং মডেল থানায় একটি সাধারণ ডায়েরী করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, গত বছর ২৪ মার্চ রবিবার দৈনিক ভোরের সময় পত্রিকায় ‘‘শরীয়তপুরে হতদরিদ্র চাউল বিক্রয় কেন্দ্রে গিয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মহিলা মেম্বার ফিরোজা বেগম’’ এই শিরোনামে একটি সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদের বরাত দিয়ে চলতি বছরের ১২ জুন শুক্রবার বিকেলে শরীয়তপুর সদর উপজেলার নড় বালাখানা চৌরাস্তায় পালং ইউনিয়ন পরিষেদের ২নং ওয়ার্ড এর মেম্বার আবুল হাসেম খান সাংবাদিক আব্দুল বারেক ভূঁইয়াকে ডেকে নিয়ে লাঞ্ছিত করেন এবং জীবনের তরে সাংবাদিকতা ঘুচিয়ে দিবেন বলে প্রাণনাশের হুমকি দেন। এ ঘটনায় সাংবাদিক আব্দুল বারেক ভূঁইয়া মানসিক ভাবে শঙ্কিত হয়ে পড়েছেন। এ ব্যাপারে পালং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড এর মেম্বার আবুল হাসেম খানের সাথে মুঠোফোনে আলাপ কালে তিনি বলেন, আমি তাকে নিউজের ব্যাপারে জিজ্ঞাসা করেছি। কিন্তু তাকে প্রাণনাশের হুমকি দেইনি।
এ ব্যাপারে পালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল দেওয়ান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, আমি ব্যাপারটা শুনেছি। মেম্বার যদি সাংবাদিক এর সাথে খারাপ আচরণ করে থাকে তাহলে সে ভুল করেছে। এ ধরণের ঘটনা আমি কখনই সমর্থন করি না।
এ ব্যাপারে পালং মডেল থানার অফিসার ইনচার্জ আসলাম উদ্দিন বলেন, পালং ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ড মেম্বার আবুল হাসেম খানের বিরুদ্ধে দৈনিক ভোরের সময় পত্রিকার সাংবাদিক আব্দুল বারেক ভূঁইয়া একটি সাধারণ ডায়েরী করেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
You must be logged in to post a comment.