শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের সখিপুরে ডি.এম খালি ইউনিয়নের ১ নং ওয়ার্ড দারুস ছোফা দাখিল মাদ্রাসা হকপুর বাজার হতে ২নং ওয়ার্ড মোল্লা কান্দি সরকারী প্রাথমিক বিদ্যালয় পর্যন্ত একটি মাটির রাস্তা নির্মান করায় চার গ্রামবাসীর মুখে হাসি।
ভেদরগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয় সূত্রে জানা যায়, বাংলাদেশ পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, এম.পি এর বিশেষ টি.আর বরাদ্দের অনুমোদনে ৩,৪০,০০০/= টাকা ব্যয়ে নির্মাণ হয়েছে এই মাটির রাস্তাটি।
১৫ ই মে বুধবার সরজমিন ঘুরে ডি.এম খালি ইউনিয়নের মোল্লা কান্দি, মালত মান্দি, মুন্সী কান্দি, উকিল কান্দি সহ চার গ্রামবাসীর সাথে আলাপকালে তারা বলেন, আমাদের গ্রাম থেকে হকপুর বাজারে পাকা সড়কে যেতে বর্ষা মৌসুমে আমাদের অনেক কষ্ট হতো এই রাস্তাটি নির্মান হওয়ার কারণে আমাদের জীবন-যাত্রার মান উন্নয়ন হয়েছে। আমাদের দীর্ঘ দিনের প্রত্যাশা পূরণ হয়েছে। আমাদের গ্রামের স্কুল, কলেজ, মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যবস্থার সুবিধা হয়েছে। আমাদের ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জসিম মাদবরের সার্বিক সহযোগীতায় এই মাটির রাস্তাটি নির্মান হয়েছে তাই আমরা সকলে আনন্দিত।
ডি.এম ইউনিয়নের চেয়ারম্যান জসিম মাদবরের সাথে আলাপকালে তিনি বলেন, ঐ চার গ্রাম বাসীর জন্য একটি রাস্তা নির্মান করা আমার দীর্ঘ দিনের প্রত্যাশা ছিলো। তাই আমি পানি সম্পদ উপ-মন্ত্রী এনামুল হক শামীম, এম.পি এর কাছে বিষয়টি জানিয়েছি। তিনি বিশেষ টি.আর বরাদ্দ দেওয়ার ব্যবস্থা করেন। ঐ টি.আর বরাদ্দ দিয়ে এই মাটির রাস্তাটি নির্মান করা হয়েছে। তাই আমিও আনন্দিত।
You must be logged in to post a comment.