শিকদার গ্রুপের চেয়ারম্যান শরীয়তপুরের গর্বিত সন্তান বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারের দাফন সম্পন্ন হয়েছে। রবিবার বাদ জোহর নামাজে জানাযা শেষে শরীযতপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের মধুপুর গ্রামে তার মায়ের কবরের পাশে তাকে দাফন করা হয়। তার প্রতিষ্ঠিত জেড এইচ শিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়।
উক্ত জানাযায় কয়েক হাজার লোক উপস্থিত হয়। এলাকার সকল স্তরের মানুষ এবং জেলার সকল উপজেলার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ অংশ নেয়। জানাযা স্থলে শরীয়তপুর ২ আসনের সংসদ সদস্য ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারে পানি সম্পদ মন্ত্রনালয়ের উপ-মন্ত্রী একে এম এনামুল হক শামীম, শরীয়তপুর ১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য ও ন্যাশনাল ব্যাংকের চেয়ারম্যান পারভিন হক শিকদার, জেলা প্রশাসক পারভেজ হাসান, জেলা পুলিশ সুপার এস এম আশারুফজ্জামান, বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটিরসদস্য য়ৈদ আব্দুল আউয়াল শামীম, পন্ডিতসার চিশতি নগর দরবার শরীফের কর্ণধার ইঞ্জিনিয়ার সৈয়দ গোলাম মুরসালীন।
১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালীন সময়ে ভেদরগঞ্জ অঞ্চলের যুদ্ধকালীন কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী, ভেদরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব শিকদার, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি তোফাজ্জল হোসেন মোড়ল, সখিপুর থানা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান (মানিক সরকার), ভেদরগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মান্নান হাওলাদার, ভেদরগঞ্জ পৌরসভার নব-নির্বাচিত মেয়র আবুল বাশার চোকদার, জাতীয় শ্রমিক লীগ শরীয়তপুর জেলা শাখার আহ্বায়ক আব্দুল ওয়াদুদ সরদার সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় এক এম এনামুল হক শামীম এমপি বলেন জয়নাল হক শিকদার ছিলেন একজন কর্মময় পুরুষ, শরীয়তপুরের মানুষের কল্যাণে এলাকায় তৈরি করেছেন বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ। আমরা একজন জনবান্ধব ব্যাক্তিকে হারালাম এক্ষতি অপূরনীয় আমরা তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।
বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান রাড়ী বলেন, একাত্তোরে ভেদরগঞ্জ থানা অপারেশনের সময়ে জয়নুল হক শিকদার যে সাহসী ভূমিকা পালন করেছে তা স্মরন করলে আজও আমার গা শিহরিয়ে ওঠে। তার সাহসী ভূমিকা ও নিপুন কৌশলের কারনে আমরা ভেদরগঞ্জ থানা অপারেশনে বিজয় লাভ করেছি। তিনি ছিলেন আমাদের মাথার ছায়ার মত জানাযায় অংশ গ্রহণ করতে আসা আ: জব্বার ফকির বলেন আমরা আমাদের মাথার ছায়া হারিয়েছি এ ক্ষতি কোনদিন পূরন হবে না।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: তানভীর আল নাসীফ এর নেতৃত্বে ভেদরগঞ্জ থানার একদল চৌকশ পুলিশ বীর মুক্তিযোদ্ধা জয়নুল হক শিকদারকে গার্ড অব অনার প্রদান করেন। এ সময় আরে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের বিভিন্ন স্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
You must be logged in to post a comment.