শরীয়তপুরের নড়িয়ায় শিক্ষককে কুপিয়ে জখম!

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধিঃ
মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১, ৮:৪৯ অপরাহ্ন
ছবিঃ বারেক ভূঁইয়া

রান্না ঘর নির্মাণ’কে কেন্দ্র করে শরীয়তপুর নড়িয়া উপজেলার রাজনগর ইউনিয়নের ৮নং ক্রোকির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক, ডগ্রী ইসমাইল হোসেন স্কুল এন্ড কলেজ ও রাজনগর দাখিল মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক আবুল হোসেন ও প্রতিবেশী লুৎফন্নেছা (৬৫) নামে এক বৃদ্ধা মহিলাকে কুপিয়ে জখম করেছে কালিমুল্লা রাড়ী ও তার ছেলে আনোয়ার হোসেন রাড়ী নামে দুই ভুমি দস্যু।

এই ঘটনাকে কেন্দ্র করে নড়িয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ,শিক্ষক আবুল হোসেনের স্ত্রী রুজিনা বেগম। স্থানীয় প্রত্যক্ষদর্শী ও আবুল হোসেনের পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ই মার্চ রবিবার দুপুর ১২.৩০ টার দিকে শিক্ষক আবুল হোসেন নিজ বাড়ীতে নিজস্ব জায়গায় রান্নাঘর নির্মাণ কাজ শুরু করলে, আবুল হোসেনের বড় ভাই কালিমুল্লাহ রাড়ী ও তার ভাতিজা আনোয়ার হোসেন রাড়ী শিক্ষক আবুল হোসেন’কে রান্না ঘর নির্মাণ কাজে বাধা প্রদান করেন।

এবং শিক্ষক আবুল হোসেনের বড় ভাই কালিমুল্লাহ রাড়ী ও ভাতিজা আনোয়ার হোসেন রাড়ী, শিক্ষক আবুল হোসেন এর সাথে উচ্চবাক্য করেন। শুধু তাই নয় ভাতিজা আনোয়ার হোসেন, শিক্ষক আবুল হোসেনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে ও তার বাম হাত’টি শাল কাঁঠের মুগরী দিয়ে পিটিয়ে ভেঙ্গে দেয়।

শিক্ষক আবুল হোসেন’কে ভুমি দস্যুদের হাত থেকে রক্ষা করতে লুৎফন্নেছা (৬৫) নামে এক প্রতিবেশী ছুটে আসলে, লুৎফন্নেছাকে পিটিয়ে জখম করে ভুমি দস্যু আনোয়ার। শিক্ষক আবুল হোসেন ও তার পরিবারের চিৎকার শুনে, মোতালেব রাড়ী, সামছুল রাড়ী, মাসুদ রাড়ী ছোরহাব রাড়ী সহ প্রতিবেশীরা শিক্ষক আবুল হোসেন’কে আহত অবস্থায় ঘটনা স্থান থেকে উদ্ধার করে ,শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎস্যক, শিক্ষক আবুল হোসেন ও তার প্রতিবেশী লুৎফন্নেছাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, শিক্ষক আবুল হোসেন ও প্রতিবেশী লুৎফন্নেছার অবস্থা আশংখাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

শিক্ষক আবুল হোসেনের স্ত্রী রুজিনা বেগম গণমাধ্যমকে বলেন, আমার ভাসুর কালিমুল্লাহ রাড়ী ও তার ছেলে আনোয়ার হোসেন রাড়ী আমার স্বামীকে হত্যার উদ্দেশ্যে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে। আমি কালিমুল্লা রাড়ী ও তার ছেলে আনোয়ার হোসেন রাড়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করছি।

 এ ব্যাপরে নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজ উদ্দিন এর সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলে তার কোন স্বাক্ষাত মেলেনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ