আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।
শরীয়তপুরের নড়িয়া উপজেলার ভোজেস্বর ইউনিয়নে চাঁন্দনী গ্রামের মোঃ ইয়াকুব ছৈয়াল (৪৫) নামে এক বালু ব্যবসায়ীকে পূর্ব শত্রুতার জেরধরে পরিকল্পিতভাবে কুপিয়ে হত্যা করেছে স্থানীয় সন্ত্রাসীরা।
১০ জুন সোমবার সকাল ৯.০০ টার দিকে, বালু ব্যবসায়ী ইয়াকুব ছৈয়াল তার নিজ বাড়ি থেকে মটর সাইকেল যোগে ব্যবসা প্রতিষ্ঠানের দিকে রওনা করলে উৎপেতে থাকা স্থানীয় সন্ত্রাসীরা, ইয়াকুব ছৈয়ালের উপরে ককটেল নিক্ষেপ করলে ইয়াকুব ছৈয়াল আহত অবস্থায় মটর সাইকেল থেকে পরে গেলে, ইয়াকুব ছৈয়ালকে এলোপাথারী কুপিয়ে জখম করে পালিয়ে যায় স্থানীয় সন্ত্রাসীরা। ইয়াকুব ছৈয়ালের স্বজনরা তাকে চিকিৎসার উদ্যেশ্যে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
এম্বোলেন্স যোগে ঢাকায় নিয়ে যাওয়ার সময় পথিমোধ্যে মারা জান ইয়াকুব ছৈয়াল। নিহত ইয়াকুব ছৈয়ালের পরিবার জানান স্থানীয় মোঃ জুলহাস ঢালী, আবু আলেম ঢালী, আবু ছিদ্দিক ঢালী গং ব্যাক্তিরা পূর্ব শত্রুতার জের ধরে পরিকল্পিতভাবে তাদের বাড়ির সামনে, পাকা সড়কের পাশে উৎপেতে থেকে ককটেল নিক্ষেপ করে এবং কুপিয়ে হত্যা করেছে ইয়াকুব ছৈয়ালকে। নিহতর পরিবার এই হত্যাকান্ডের বিচারের দাবিতে নড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানা গেছে।
এলাকায় শৃঙ্খলা বজায় রাখার উদ্যেশ্যে শরীয়তপুর জেলা পুলিশের একটি দল কাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার ও নড়িয়া সার্কেল মোঃ কামরুল হাসান জানান ইয়কুব ছৈয়াল নামে এক বালু ব্যবসায়ীকে ১০ জুন সোমবার সকাল ৯.০০ টার দিকে কুপিয়ে জখম করে হত্যা করেছে সন্ত্রাসীরা। ঘটনা স্থান থেকে একটি হাত বোমা উদ্ধার করা হয়েছে। এবং হত্যাকারীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে, আইন শৃঙ্খলা স্বাভাবিক অবস্থায় রয়েছে। মামলার তদন্ত স্বাপেক্ষে সকল তথ্য জানানো যাচ্ছে না।
You must be logged in to post a comment.