শরীয়তপুরের নড়িয়ায় কলেজ ছাত্রীকে জোরপূর্বক তুলে নিয়ে পালাক্রমে ধর্ষণ!!

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১৫ মার্চ, ২০২০, ৭:২৪ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর।।

শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী ইউনিয়নে এক কলেজ ছাত্রীকে রাস্তা থেকে তুলে নিয়ে চার লম্পট সম্মিলিত ভাবে পালাক্রমে ধর্ষণের ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।

ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমান। কলেজ ছাত্রীর পরিবার সূত্রে জানা যায়, গত ১৩ ই মার্চ শুক্রবার দুপুর আনুমানিক ১ টার দিকে শরীয়তপুর সদর উপজেলার কাঁনার বাজার নামক স্থান থেকে পায়ে হেঁটে নিজ বাড়িতে যাওয়ার সময় কান্দিগাঁও গ্রামের মৃত মোঃ জয়নাল মোল্লার ছেলে শ্রীংখল (২৭) মোঃ আলমগীর মোল্লার ছেলে মুরাদ হোসেন (২২) ও দাতরা গ্রামের মোঃ কাশেম সরদারের ছেলে আরিফ (২১) ও মোঃ কালু সরদারের ছেলে হৃদয় (২৫) নামে চার লম্পট মিলে কলেজ ছাত্রীকে জোরপূর্বক ভাবে রাস্তা থেকে তুলে নিয়ে মোঃ নিপু খাঁনের মাছের ঘেরের পাশে পরিত্যাক্ত একটি স্থানে পালাক্রমে ধর্ষণ করে, ঘটনাস্থান থেকে পালিয়ে যায়।

প্রতিবেশী গ্রামের মোঃ সজিব হোসেন (২৫) নামে এক যুবক কলেজ ছাত্রীকে ঘটনাস্থান থেকে উদ্ধার করে নিজ বাড়িতে পৌঁছে দেয়। কলেজ ছাত্রীর শারীরিক অবস্থা আশঙ্খাজনক হওয়ায় তাকে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। কলেজ ছাত্রীর ভাই বাদী হয়ে নড়িয়া থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন। যাহার জি.আর নং-৭/১৪/৩ এত।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হাফিজুর রহমানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, কলেজ ছাত্রী ধর্ষণের ঘটনায় থানায় মামলা হয়েছে ও এজাহারভুক্ত আসামীদেরকে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ