শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরে জাজিরা উপজেলার জাজিরা ইউনিয়নের মনির সরদারের কান্দি গ্রামে মালদ্বীপ প্রবাসীর মোতালেব উভির বাড়িতে বোমা বিষ্ফোরণ।
১৪ ই এপ্রিল রবিবার দুপুর ২.৩০ টার দিকে বোমা বিষ্ফোরণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন জানান স্থানীয় সংবাদের ভিত্তিতে সাব ইন্সপেক্টর ইলিয়াস সহ জাজিরা থানার পুলিশের একটি দল ঘটনা স্থানে যায়, ঘটনা স্থান থেকে বিষ্ফোরণকৃত বোমার সরঞ্জাম ও বোমা রাখার ৩ টি বালতি উদ্ধার করেন। সম্ভবত প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্যেশ্যে বাড়িতে বোমা রাখা হয়ে ছিলো। ঐ বোমাই বিষ্ফোরণ হয়েছে। বিকাল ৪ টার দিকে অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান ঘটনা স্থানটি পরিদর্শন করেন। স্থানীয় সূত্রে জানা যায় মোতালেব উবি বিলাশপুর ইউনিয়নের উভি কান্দি গ্রামে স্থায়ী বাসিন্দা ছিলেন । দুই বছর পূর্বে পদ্মা নদিতে বাড়ি ঘড় ভেঙ্গে যাওয়ার পড়ে জাজিরা ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মনির সরদারের কান্দি গ্রামে জমি ক্রয় করে বড়ি করেছেন ।
স্থানীয়রা আরও বলেন বিলাশপুর ইউনিয়নের বহিরাগত কিছু লোকজন মোতালেব উভির বড়িতে আশা যাওয়া করেন। বহিরাগত লোকজন নিয়ে মোতালেব উভি তার পূর্বের ঠিকানা প্রতিপক্ষকে ঘায়েল করার উদ্যেশ্যে বাড়িতে বোমা রেখেছে বলে মনে হয়। মোতালেব উভি ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছে বলে জানা গেছে।
You must be logged in to post a comment.