আব্দুল বারেক ভূইয়া, শরীয়তপুর।
শরীয়তপুরের জাজিরা উপজেলা পশ্চিম দুর্বাডাংগা হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়েছে, ধর্ষক পলাতক রয়েছে বলে খবর জানা গেছে। এই ধর্ষণের ঘটনার বিষয়টি নিশ্চিত করেছে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন।
স্কুল ছাত্রী ও তার পরিবার সূত্রে জানা যায়, গত ৩০ শে জুন রবিবার সকাল ১০.০০ টার দিকে পশ্চিম দুর্বাডাংগা হাওলাদার কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাওয়ার পথে মোঃ রিপন হাওলাদারের ছেলে রায়হান হাওলাদার (১৮), এবং তাহার সহযোগী আয়ুব আলী হাওলাদারের ছেলে আব্দুল আজিজ হাওলাদার (১৬) নামে দুই লম্পট আব্দুর রাজ্জাক হাওলাদারের বাড়ির নিকটে পাট ক্ষেতের ভিতরে নিয়ে স্কুল ছাত্রীকে জোড় পূর্বক ভাবে এই ধর্ষণের ঘটনাটি ঘটিয়েছে বলে জানা গেছে।
ধর্ষক রায়হান হাওলাদার ও তার সহযোগী আব্দুল আজিজ পলাতক রয়েছে। এই বিষয়টিকে কেন্দ্র করে স্থানীয় গ্রাম বাসিদের মধ্যে তীব্র নিন্দা ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্কুল ছাত্রীর বাবা অভিযুক্তদের বিরুদ্ধে জাজিরা থানায় একটি শিশু ধর্ষন মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছে।
জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন স্কুল ছাত্রীর কাছে ঘটনার বিবরণ শুনছি, অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা ও মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
You must be logged in to post a comment.