শরীয়তপুরের জাজিরায় জোর পূর্বক জমি দখল করে প্রভাবশালীদের ইট ভাটায় মাটি বিক্রি

অন্যদৃষ্টি অনলাইন
বৃহস্পতিবার, ১১ এপ্রিল, ২০১৯, ৩:৫৪ অপরাহ্ন

শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুরে জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নের পূর্ব ছাব্বিশ পাড়া গ্রামে মোঃ সিরাজ মাদবর (৬৫) নামে এক সাধারণ কৃষকের কৃষি জমি জোর পূর্বক ভাবে দখল করে।

স্থানীয় প্রভাবশালীদের ইট ভাটায় মাটি বিক্রি করেছে বলে অভিযোগ উঠেছে। গত ১০ এপ্রিল বুধবার সরেজমিন ঘুরে স্থানীয় কৃষক ও ক্ষতিগ্রস্থ মোঃ সিরাজ মাদবর জানান, গত ৪ এপ্রিল সকাল ১০ টার দিকে পূর্ব ছাব্বিশ পাড়া মৌজার আর, এস ১৫৬ নং খতিয়ানের ও বি, আর, এস-৩২৩, ৩২৪ দাগের ফসলি জমির থেকে ইট ভাটায় মাটি বিক্রি করার উদ্দেশ্য প্রতিবেশী, আনোয়ার মাদবর, শাজাহান মাদবর, রতন মাদবর, কাঞ্চন মাদবর, গং ব্যক্তিরা আমার ১৬ শতাংশ ফসলি জমিতে, তাদের জমি দাবি করে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা শুরু করলে আমি স্থানীয় সালিশ গণের মাধ্যমে মাটি কাটা বন্ধ রাখার কথা জানালে আনোয়ার মাদবর গং ব্যক্তিরা লাঠি-শোটা নিয়ে আমার উপরে আক্রমনের চেষ্টা চালায় এবং ফসলি জমিতে ভেকু মেশিন দিয়ে মাটি খনন করেন। আমি নিরুপায় হইয়া শরীয়তপুর পুলিশ সুপারের বরাবরে গত ০৬/০৪/২০১৯ ইং এপ্রিল মাটি কাটা বন্ধ রাখার দাবিতে একটি লিখিতে আবেদন করি। শরীয়তপুর পুলিশ সুপার মোঃ আব্দুল মোমেন জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন কে বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করার আদেশ করেন। জাজিরা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন পুলিশ পাঠিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা বন্ধ করে দেয়। ভুক্তভুগী সিরাজ মাদবর আরও বলেন আমার ১৬ শতাংশ ফসলি জমির প্রায় ৮ শতাংশ জমি ৮ ফুট গভীর করে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করা হয়েছে। আমি আর্থিক ও মানুষিক ভাবে ক্ষতিগ্রস্থ হয়েছি। যারা আমার ফসলি জমি থেকে মাটি কেটে নিয়েছে ঐ সকল ভূমি দসু্যুদের শাস্তি এবং আমার ফসলি জমি থেকে মাটি কেটে নিয়ে যাওয়ার ক্ষতি পূরণ দাবি করছি। জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেনের সাথে মুঠোফনে আলাপ কালে তিনি বলেন ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি কাটা ও ইট ভাটায় মাটি বিক্রি বন্ধ করা হয়েছে।

সিরাজ মাদবর ও আনোয়ার মাদবরের গং ব্যাক্তিদের মধ্যে জমির ভাগ বন্টন নিয়ে আংশিক ঝামেলা রয়েছে। ঝামেলা মিমাংসা না করা পর্যন্ত মাটি কাটা বন্ধ রাখার জন্য বলা হয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ