আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি।।
শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার আলাওয়ালপুর ইউনিয়নের গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহাম্মেদ শিক্ষার্থীদেরকে জিম্মি করে ভর্তি বানিজ্য করছে বলেছে অভিযোগ উঠেছে।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের ২০১৪ সালের নীতি মালার আলোকে মফস্বল এলাকায় সর্বসাকুল্যে ভর্তি ও শেসন ফি বাবদ ৫০০ টাকা নেওয়ার কথা থাকলেও গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহাম্মেদ শিক্ষা মন্ত্রণালয়ের নীতিমালাকে অমান্য করে অত্র বিদ্যালয়ের ৬ষ্ট শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত প্রায় ৮০০ শিক্ষার্থীদের কাছ থেকে ৭৫০ টাকা ভর্তি ও শেসন ফি নিয়েছেন, যাহা মফস্বল এলাকার কৃষক শ্রমিক, দিন-মজুর অবিভাবকদের জন্য খুবই কষ্টকরের বিষয়।
গত ১২ই জানুয়ারি রবিবার সরজমিন ঘুরে একাধিক শিক্ষার্থী ও অবিভাবকদের সাথে আলাপকালে জানা যায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহাম্মেদ অতিরিক্ত ভর্তি ফি, শেসন ফি, বিদ্যুৎ বিল, ক্রীড়া অনুষ্ঠান ও মিলাদ মাহফিলের চাঁদা আদায়ের মাধ্যমে বিভিন্ন সময় নিজের পকেট ভারি করারও অভিযোগ রয়েছে।
গরিবের চর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আহাম্মেদের কাছে অতিরিক্ত ভর্তি ও শেসন চার্জ, বিভিন্ন অনুষ্ঠানে অতিরিক্ত চাঁদা আদায়ের বিষয়টি জানতে চাইলে এই বিষয় বক্তব্য দিতে অনিচ্ছা প্রকাশ করেন। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি মোঃ সিরাজ কাজীর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন আমি বর্তমানে ঢাকায় আছি।
দেশে এসে বিষয়টির খোজ খবর নিয়ে দেখবো। গোসাইরহাট উপজেলা মাধ্যমিক কর্মকর্তা আশরাফুজ্জামানের সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন শিক্ষা নীতিমালার বাইরে অতিরিক্ত ফি নিয়ে থাকলে প্রধান শিক্ষকের, শিক্ষার্থীদেরকে ঐ টাকা ফিরত দিতে হবে।
You must be logged in to post a comment.