শরীয়তপুরের গৃহবধু ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যু

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ৫ আগস্ট, ২০২১, ১১:০১ পূর্বাহ্ন

শরীয়তপুর গোসাইরহাট উপজেলার নাগেরপাড়া ইউনিয়নের দক্ষিন ছয়গাঁও  গ্রামে মোঃ পারভেজ সরদার এর স্ত্রী মোসাঃ রেহানা বেগম (২৩) নামে এক গৃহবধু ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়ে তিন আগস্ট মঙ্গলবার ঢাকা মিটফর্ড হাসপাতালে মৃত্যু বরণ করেছে।

গৃহবধুর পরিবার সূত্রে জানা যায় স্বামী-পারভেজ সরদার এর সাথে ঢাকায় থাকতেন রেহানা বেগম। গত ৩১ জুলাই শনিবার জ্বরে আক্রান্ত হলে, রেহানা বেগমকে ঢাকা যাত্রাবাড়ী শনিআখরা দেশবাংলা প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়।

ঐ হাসপাতালে রক্ত পরীক্ষা করানোর পরে জানা যায় যে, ডেঙ্গুজ¦রে আক্রান্ত হয়েছে রেহানা বেগম। হাসপাতাল র্কতৃপক্ষ রেহানা বেগমকে রেফার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেহানা বেগমের স¦জনরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করতে না পাড়ায়  তাকে নিয়ে আসেন মিটফর্ড হাসপাতালে। ভর্তির কিছুক্ষণ পরে এক কন্যা সন্তানের জননী রেহানা বেগম পারি জমান পরপারে।

গৃহবধু রেহানা বেগম শরীয়তপুর সদর উপজেলা বিনোদপুর ইউনিয়ন ৭নং ওয়ার্ড চব্বিশ রশি গ্রামের মোঃ আবু আলেম সিকদার এর কন্যা বলে জানা গেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ