শরীয়তপুরের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শওকতের দুই-পা ভেঙ্গে দিলো সন্ত্রাসীরা

শরীয়তপুর প্রতিনিধিঃ
রবিবার, ৮ নভেম্বর, ২০২০, ১১:১১ পূর্বাহ্ন

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শরীয়তপুরে নড়িয়া উপাজেলার নশাসন ইউনিয়নে গাগ্রীজোড়া গ্রামের মোঃ শওকত মাল (৪৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হাতুরি ও রড দিয়ে পিটিয়ে দুই পা ভেঙ্গে দিয়েছে স্থানীয় সন্ত্রাসীরা।

গত ৭ নভেম্বর শনিবার সন্ধা ৭ টার দিকে গাগ্রীজোড়া গ্রামের মোঃ জয়নাল বেপারীর বাড়ী সংলগ্ন রাস্তার পাশে ক্ষুদ্র ব্যবসায়ী শওকত মালকে, হাতুরি দিয়ে পিটিয়ে ও কুপিয়ে জখম করে, ঘটনা স্থান থেকে পালিয়ে যায় সন্ত্রাসীরা।

আহত শওকত এর চিৎকার শুনে স্থানীয় প্রতিবেশীরা ঘটনা স্থান থেকে তাকে উদ্ধার করে, শওকতের পরিবারের লোকজনকে সংবাদ দিলে, শওকতের পরিবারের লোকজন আহত অবস্থায় শওকতকে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎস্যক তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে, উন্নত চিকিৎসার জন্য ঢাকায় একটি হাসপাতালে প্রেরণ করে। আহত শওকতের পরিবার সূত্রে জানা যায়, শওকতের অবস্থা বর্তমানে আশংখ্যাজনক।

আহত শওকত গণমাধ্যমকে জানান, গত ৭ই নভেম্বর, শনিবার শরীয়তপুর সদর উপজেলার কোটাপাড়া বাজার থেকে সন্ধা সারে ছয়টার দিকে বাড়ীর উদ্দ্যেশ্যে রওয়ানা করে মোঃ জয়নাল বেপারীর বাড়ীর নিকটে আসলে, আব্দুল হাই চৌকিদারের ছেলে, মাসুম চৌকিদার (২৩), শামছুদ্দিন সরদারের ছেলে, ইউসুফ সরদার(২৫) ও ইউনুছ সরদার (৩২), আসালদ্দিন সরদারের ছেলে, সাইফুল সরদার (২০), মোসলেম শেখের ছেলে, জালাল শেখ (২৮), খালেক চৌকিদারের ছেলে, ডালিম চৌকিদার (২৫) গং ব্যক্তিরা আমাকে হাতুরি ও রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আমার দুটি পা ভেঙ্গে দেয়। আহত শওকত আরও বলেন, আমার মনে হয় এই পা দিয়ে আমি আর কখনো হাটতে পারবো না, আমাকে চিরতরে পঙ্গু করে দিয়েছে। আমি এই সন্ত্রাসীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।

আহত শওকত মাল, এর বাবা মোঃ গিয়াস উদ্দিন মাল বলেন, আমার ছেলের উপরে যারা হামলা করেছে সবাইকে আমার ছেলে চিনে ও জানে। আমি ঐ দুষ্কৃতকারী সন্ত্রাসীদের বিরুদ্ধে থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছি।

নড়িয়া থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান এর সাথে মুঠোফোনে আলাপকালে তিনি বলেন, স্থানীয় সংবাদের ভিত্তিতে ঘটনা স্থানে পুলিশ পাঠিয়েছি এবং লিখিত অভিযোগ পেলে আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ