শরীয়তপুরকে বাংলাদেশের একটি উন্নত জেলায় রুপান্তরিত করব ; পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৯ নভেম্বর, ২০১৯, ৩:৪৩ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি।।

শরীয়তপুর সদর উপজেলা ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সরকারের পানি সম্পদ উপ-মন্ত্রী এ কে এম এনামুল হক শামীম বলেন শরীয়তপুর জেলাকে বাংলাদেশের একটি উন্নত জেলায় রুপান্তরিত করব।

গত ৮ নভেম্বর শুক্রবার বিকাল ৩ টায় শরীয়তপুর জেলা প্রশাসক কার্যালয়ের চত্তরে আওয়ামী ওলামা লীগের সভাপতি মাওলানা মোঃ আনোয়ার হোসেনের কোরআন তেলোয়াতে মধ্য দিয়ে মোঃ আমির হোসেন খানের উপস্থাপনায় আব্দুছ সালাম হাওলাদারের সভাপতিত্বে শরীয়তপুর সদর উপজেলা ও শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের ত্রী-বার্ষিক সম্মেলন সভা অনুষ্ঠিত হয়।

প্রধান উদ্ভোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও শরীয়তপুর জেলা পরিষদের চেয়াম্যান সাবেদুর রহমান খোকা সিকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও জাতীয় সংসদ সদস্য ইকবাল হোসেন অপু, শরীয়তপুর ৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক, সাবেক সংসদ সদস্য মাস্টার মজিবুর রহমান, সাবেক সংরক্ষিত সংসদ সদস্য ও সাধারণ সম্পাদক বাংলাদেশ যুব মহিলা লীগ অধ্যাপক অপু উকিল, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অনল কুমার দে এবং অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর পৌর মেয়র মোঃ রফিকুল ইসলাম কোতোয়াল, শরীয়তপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুর রব মুন্সী, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়াম্যান আবুল হাসেম তপাদার, জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী সিকদার, সাবেক শরীয়তপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল ফজল মাস্টার, সাবেক পৌর মেয়র নুর মোঃ কোতোয়াল, সাবেক পৌর মেয়র এবি এম গিয়াস উদ্দিন পাহাড় সহ বিভিন্ন উপজেলা ও ইউনিয়ন আওয়ামী অঙ্গ সংগঠনের নেতা ও নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলনে বক্তারা বলেন সুধী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে হলে সকল আওয়ামী সংগঠনকে একতাবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে এ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন সভাপতি এবং মোঃ গোলাম মোস্তফাকে শরীয়তপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মোঃ জাহাঙ্গীর হোসেন মৃধাকে শরীয়তপুর পৌরসভা আওয়ামী লীগের সভাপতি ও মোঃ আমির হোসেন খানকে সাধারণ সম্পাদক করে নব-গঠিত কমিটি ঘোষনা করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ