প্রতারক চক্রের রহস্যজনক ৪৫ লক্ষ্য টাকার চেক জালিয়াতি মামলার আসামী হলেন শরীয়তপুর জাজিরা টি-এন্টি মোড়ের মোঃ রহিম বাদশা (৪৪) নামে এক ঔষধ ব্যবসায়ী।
ভুক্তভোগী রহিম বাদশা উপজেলার পালেরচর ইউনিয়নের ৯৩ নং কাথুরিয়া সাদেকআলী মুন্সী কান্দী গ্রামের মৃত্যু আব্দুল গফুর মাদবরের ছেলে।
একজন ঔষধ ব্যাবসায়ীর নামে আদালতে মামলা, ব্যাংকে ভুয়া অ্যাকাউন্ট, এবং তাতে অন্যের ছবি এবং অপরিচিত ব্যক্তি নমিনি—সব মিলিয়ে রহস্যে ঘেরা এক প্রতারণার কাহিনী। এই ঘটনায় জেলায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
গত ১৪ মে ২০২৫ ইং, শরীয়তপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে (সি.আর. ৫০০/২৫(P)) বিজয় হোসেন (৪০) নামে এক ব্যক্তি বাংলাদেশ দণ্ডবিধির এনআই অ্যাক্টের ১৩৮ ধারায় একটি চেক জালিয়াতি মামলা দায়ের করেন। রহস্যজনক বিষয় হলো মামলার বাদী বিজয় হোসেন যেই নাম ঠিকানা ব্যাবহার করেছেন ওই ঠিকানায় তাকে কেউ চিনেন না।
মামলা সুত্রে জানাযায় শরীয়তপুর সদর পৌরসভার চর পালং গ্রামের আব্দুল খালেক হোসেনে,র ছেলে বিজয় হোসেন, মামলার বি-বাদী রহিম বাদশা কে প্রথমে জমি ক্রায় করার জন্য ধার বাবদ ৪৫লক্ষ্য টাকা প্রদান করে। সময় মত টাকা ফেরত দিতে না পাড়ায় বি-বাদী রহিম বাদশা বিজয় হোসেনকে ৪৫লক্ষ্য টাকার একটি চেক প্রদান করেন।ওই চেক একাধিক বার ব্যাংকে জম দিলে ডিজোনার হয় পরে তিনি আদালতে মামলা দায়ের করেন।
ভুক্তভোগী রহিম বাদশা বলেন আমি বিজয় হোসেন নামের কাউকে চিনি না, তার কাছ থেকে কখনো টাকা নেইনি। শরীয়তপুর সদর কৃষি ব্যাংকে আমার নামে যেই হিসাব নাম্বার খোলার কথা বলা হয়েছে, ওই হিসাব নাম্বার আমি খুলিনি।”আমিতো ওই সময় বাংলাদেশেই ছিলাম না।
তিনি আরও বলেন যেই প্রতারক আমার জাতীয় পরিচয় পত্র এবং তার নিজের ছবি ব্যাবহার করে শরীয়তপুর সদর কৃষি ব্যাংকে=৪৬৪২হিসাব নাম্বারটি খোলেছে, ওই প্রতারকের ছবি দেখে আমি তাকে শনাক্ত করতে পেরেছি ওই ব্যক্তির নাম রোকন ফরাজি পিতা মৃত্যু দেলোয়ার হোসেন ফরাজি এক সময় আমাদের গ্রামে বসবাস করতেন তিনি শরীয়তপুর পল্লীবিদ্যুৎঅফিসে মিটার রিডার পদে চাকুরি করতেন বর্তমানে দেশের বাহিরে আছে বলে আমি ব্যক্তি মাধ্যম শুনেছি। আমার ধারণা মামলার বাদী বিজয় হোসেন,কৃষি ব্যাংক,র সাবেক ম্যানেজার ও এই মামলার অইন জীবী সবাই মিলে আমাকে টেপে ফেলে আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেস্টা করছে। আমি এই প্রতারক চক্রের দৃষ্টান্ত মূলক বিচার দাবী করছি।
এ ব্যাপারে শরীয়তপুর সদর কৃষি ব্যাংকের সাবেক ম্যানেজার শুক দেব কুমার পাল বলেন এই অ্যাকাউন্টটা অনেক পুরনো। কিভাবে খোলা হয়েছিল আমি জানি না। তবে হারাধন চন্দ্র দেবনাথ হিসাব নং ৪১৬৯ শরীয়তপুর পল্লীবিদ্যুত সমিতী তাকে চিহ্নিত করেন এবং সোনিয়া নামক এক মেয়ে মনোনয়ন সংক্রান্ত ঘোসনা দেন।সেই সাথে অ্যাকাউন্টের ভুয়া রহিম বাদশা বা রোকন ফরাজি পল্লি বিদ্যুতের মিটার রিডার এর চাকুরি করতো বলে উল্লেখ করেছেন।বিষয়টা আমি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি।
শরীয়তপুর সদর কৃষি ব্যাংক এর বর্তমান ম্যানেজার দ্বিজেন্দ্র নাথ মন্ডল বলেন আমি অল্প কয়েক দিন আগে এই শাখায় যোগদান করেছি ওই ব্যক্তি আমাকে ফোন দিয়ে ছিলো আমি তাকে ব্যাংকে আসতে বলেছি কিন্তু তিনি আসেনি। তবে তিনি আসলে নির্বাহী কর্মকর্তার সাথে আলাপ করে বিষয়টি সমাধারনের চেষ্টা করব।
এই পুরো ঘটনার মধ্যে উঠে এসেছে বাংলাদেশের ব্যাংকিং নিরাপত্তা ও আইনি যাচাই ব্যবস্থার ভয়াবহ দুর্বলতা।একজন ব্যক্তি অন্যের জাতীয় পরিচয় পত্র ব্যবহার করে অ্যাকাউন্ট খুলতে পারে — এবং সেই অ্যাকাউন্টের নামে মামলা পর্যন্ত চলে যেতে পারে — বিষয়টি প্রশাসনিক ত্রুটির এক জ্বলন্ত উদাহরণ।স্থানীয়রা বলছেন, এভাবে যদি মানুষ জালিয়াতির ফাঁদে পড়লে ব্যাংকের প্রতি মানুষের আস্থা থাকবে কিভাবে।
You must be logged in to post a comment.