শরীয়তপুরে কাফনের কাপড় পরিধান করে ছাত্রলের বিক্ষোভ !

শরীয়তপুর প্রতিনিধি
বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৭:১০ পূর্বাহ্ন

শরীয়তপুরে সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে কাফনের কাপড় পরিধান করে রাস্তায় নেমে বিক্ষোভ করেছে সংগঠনটির একাংশ। বিক্ষোভ কারি ছাত্রদের দাবি এই কমিটি গঠনতন্ত্র লঙ্ঘন করে বিবাহিতদের দিয়ে গঠন করা হয়েছে। যা ছাত্র রাজনীতির জন্য চরম অপমানজনক।

৯ জুন সোমবার দুপুরে ঢাকা-শরীয়তপুর মহাসড়কে কাফনের কাপড় পরিধান করে সদ্য ঘোষিত শরীয়তপুর জেলা ছাত্রদলের কমিটি বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেন ছাত্রদলের একাংশের নেতাকর্মীরা।

শরীয়তপুর সরকারি কলেজ এলাকা থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদর্শনের পরে চৌরাস্তায় এসে শেষ হয়। এতে ছাত্রদলের হাজার নেতাকর্মী অংশ নেন।

মিছিল শেষে বক্তারা বলেন, সদ্য ঘোষিত জেলা ছাত্রদলের কমিটি অছাত্র এবং বিবাহিত লোকদের সমন্বয়ে গঠিত হয়েছে। কমিটির আহ্বায়ক এর বড় ভাই ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি, তার ভাতিজা ছাত্রলীগ নেতা এবং তার অন্য এক ভাই শ্রমিকলীগ নেতা,তিনি নিজে দুই সন্তানের জনক। যা গঠনতন্ত্র পরিপন্থি। দ্রুত এই কমিটি বাতিল করে নতুন করে কমিটি করার আহ্বান জানান আন্দোলন কারীরা।

কঠোর হুঁশিয়ারি দিয়ে ছাত্রদলের একাংশের নেতা সদ্য ঘোষিত কমিটির যুগ্ম আহ্বায়ক খান বাহাদুর আফজাল নূর বলেন, গঠনতন্ত্র পরিপন্থি এই অবৈধ কমিটি আমরা মানি না। অতি দ্রুত যোগ্য লোকদের দিয়ে পুনরায় কমিটি করা হোক। যতক্ষণ কমিটি বাতিল করা না হবে আমরা কঠিন আন্দোলন দিতে বাধ্য হবো।

এদিকে ছাত্রদলের কমিটিকে কেন্দ্র করে কয়েকদিনে সংঘর্ষ, সড়ক অবরোধ ও হামলা-পাল্টা হামলার ঘটনায় বিরূপ প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয়রা।

এ ব্যাপারে জানতে চাইলে শরীয়তপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার এ কে এম নাসিরউদ্দিন (কালু) বলেনে, এখন ছাত্রদলের নেতারা আমাদের কথা শোনে না। ছাত্ররা দেশ স্বাধীন করেছেন, ছাত্রদের আলাদা কমিটি আছে তারা ওই তাদের নিয়ন্ত্রন করেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ