শরীয়তপুরের শিশুকণ্যা তায়েবা হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন!

শরীয়তপুর প্রতিনিধি
শুক্রবার, ৩ অক্টোবর, ২০২৫, ৮:১৫ অপরাহ্ন

শরীয়তপুরের মাদ্রাসার ছাত্রী শিশুকণ্যা তায়েবা হত্যাকারীদের ফাঁসি ও এই ঘটনার সাথে জরিতদের গ্রেফতারের দাবিতে জাতীয় প্রেস-ক্লাব ঢাকায় মানববন্ধন করেছেন তায়েবার পরিবার ও সখিপুরের বিভিন্ন শ্রেণী পেশার জনগণ।

শুক্রবার ৩ অক্টোম্বর সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেস-ক্লাব এর সামনে এই মানববন্ধ অনুষ্ঠিত হয়।মানববন্ধনে তায়েবার পরিবার ও স্থানীয় ব্যক্তিরা বলেন জিমি সংক্রান্ত বিরোধ এর জেরে তায়েবার আপন চাচি আয়সা খাতুন তায়েবাকে হত্যাকরে বাতরুমের সেফটি ট্যাংকে লুকিয়ে রেখেছে। থানায় সাধারণ ডায়রী করার পরে ও থানা পুলিশের তেমন কোন ভূমিকা ছিলোনা।

নিখোজের তিন দিন পরে তায়েবার লাশের সন্ধান মিলে। লাশ উত্তোলনের পরে আয়শা খাতুন-সহ ৩ জনকে পুলিশ গ্রেফতার করে বাকি আসামীদের এখন গ্রেফতার করছেন, না।

পুলিশের তেমন কোন তৎপরতা দেখছিনা।পুলিশের এমন ভূমিকা নিয়ে আমরা শঙ্কিত। তাই আমরা জাতীয় প্রেসক্লাব ঢাকায় মানববন্ধ ও স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্বারক লিপি দেওয়ার জন্য এসেছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ