শামীম খাঁন, মহেশপুর, (ঝিনাইদহ) প্রতিনিধি ।।
একাদশ জাতীয় সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর ঝিনাইদহ-৩ আসনের মহেশপুরে-কোটচাঁদপুরে প্রথম পদার্পণ উপলক্ষে মহেশপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিশাল গণসম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ আসনের নবনির্বাচিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জননেতা এ্যাডভোকেট শফিকুল আজম খাঁন চঞ্চল এমপি।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহেশপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ময়জদ্দীন হামিদ, পৌরমেয়র আব্দুর রশিদ খান কোটচাঁদপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি শরিফুন্নেছা মিকি, সাধারণ সম্পাদক শাহজাহান আলী, জেলা আওয়ামীলীগের সদস্য মীর সুলতানুজ্জামান লিটন, জেলা পরিষদের সদস্য ও সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান আসাদ, জেলা কৃষক লীগের সহসভাপতি সাজ্জাদুল ইসলাম সাজ্জাদ, সাবেক উপজেলা যুবলীগের সভাপতি আজিজুল হক আজা, উপজেলা আওয়ামীলীগ নেতা রায়হান উদ্দীন বেগ, উপজেলা যুবলীগের আহ্বায়ক কাজী আতিয়ার রহমান, যুগ্ন আহ্বায়ক ইয়াকুব আলী মাস্টার, জিয়াউর রহমান জিয়া, উপজেলা ছাত্রলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক হারুন-অর রশিদ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শেখ রঞ্জু, উপজেলা কৃষকলীগের সভাপতি আমিনুর রহমান, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম, উপজেলা তাঁতীলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক, আজমপুর ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মোঃ আজিজুর রহমান মন্টু এবং এছাড়াও উপজেলার সকল ইউনিয়ন থেকে আগত আওয়ামীলীগের ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক ইউপি চেয়ারম্যানগণ ও আওয়ামীলীগের ও অঙ্গসহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.