শত পরিবারের মাঝে ইউনিয়ন যুবলীগ সভাপতির খাদ্যসামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১২ মে, ২০২০, ৫:১২ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর। ।

শরীয়তপুরে নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নে গাঘড়ি জোড়া পাড়া গাঁও গ্রামে শত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ তাইজুল ইসলাম সরদার।

করোনা ভাইরাস মহামারী সংক্রমন প্রস্থিতিতে গৃহ বন্ধী কর্মহীন দরিদ্র হত দরিদ্র দিনমজুর পরিবারের কথা চিন্তা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা এর ঘোষিত বক্তব্যে অনুপ্রেরনায় আওয়ামী সংগঠনকে ভালবেসে নশাসন ইউনিয়নের সাবেক ইউ.পি সদস্য শহীদ মরহুম মোঃ আমজাদ আলী সরদার ( আনজু মেম্বার) এর রুহের মাগফেরাত কামনায় এই খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

ইউনিয়ন যুবলীগ সভাপতি মোঃ তাইজুল ইসলাম সরদার, গনমাধ্যমকে জানান বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী জননেন্ত্রী শেখ হাসিনা বলেছেন করোনা ভাইরাস সংক্রমন প্রস্থিতিতে দেশের গৃহবন্ধী দরিদ্র হত দরিদ্র দিনমজুর অসহায় মানুষের পাশে থেকে সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দিতে,  তাই আমি বর্তমান সরকারের ঘোষনা মতে আওয়ামী সংগঠনকে ভালবেসে আমার চাচা সাবেক ইউ.পি সদস্য শহীদ মরহুম আমজাদ আলী সরদার এর স্মৃতি ধরে রাখার লক্ষ্যে ও তার রুহের মাগফেরাত কামনায় সাধ্যমত সহযোগীতার হাত বাড়িয়ে দিয়েছি।

আগামী দিনে নশাসন ইউনিয়ন ও গাঘড়ি জোড়া পাড়া গাঁও গ্রামের মানুষের সুখে দুঃখে তাদের পাশে থেকে সার্বিক সহযোগীতা করে যাব এই প্রত্যাশা ইনশা-আল্লাহ।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ