শত চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না মা ইলিশ নিধন; জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৩ অক্টোবর, ২০১৯, ৬:৪৪ অপরাহ্ন

আব্দুল বারেক ভূঁইয়া, শরীয়তপুর প্রতিনিধি।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর উত্তর তারাবুনিয়া ছুরিরচর পদ্মা নদীর তীরে একটি অভিযান পরিচালনা কালে শরীয়তপুর জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী বলেন, শত চেষ্টা করেও ঠেকানো যাচ্ছে না দেশের জাতীয় সম্পদ মা ইলিশ নিধন। প্রতিনিয়ত জেলেদের আক্রমনের শিকার হচ্ছে মৎস্য অভিযান পরিচালনা কারী দল।

বেপরোয়া হয়ে উঠেছে এখানকার জেলারা। সহযোগীতায় রয়েছে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিদের। ভেদরগঞ্জ উপজেলার মৎস্য কর্মকর্তা আব্দুস সামাদ জানান, গত ৯ অক্টোবর থেকে ২৩ অক্টোবর পর্যন্ত ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে ২৭টি মাছ ধরার নৌকা ৩টি স্পিড বোড প্রায় ১০ লক্ষ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল ও মাছসহ সর্বমোট ৩১৪ জনকে আটক করা হয়েছে। এর মধ্যে ২৭৪ জনকে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করে জেল হাজতে পাঠানো হয়েছে এবং ৪০ জনকে জরিমানা ও মুসলেখা রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

এই জেল ও জরিমানার আদেশটি প্রদান করেছেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাব্বির আহম্মেদ। জব্দকৃত নিষিদ্ধ কারেন্ট জাল পোঁড়ানো হয়েছে এবং স্পিড বোড ও মাছ ধরার নৌকা আইন শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। শুধু তাই নয় জব্দকৃত ইলিশ মাছ ভেদরগঞ্জ উপজেলার বিভিন্ন মাদ্রাসা, এতিমখানার ও গরীব অসহায় ব্যক্তিদের মাঝে বিতরণ করা হয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ বৈরাগী আরও বলেন, বাংলাদেশের জাতীয় সম্পদ রক্ষা করতে হলে সকলের সহযোগীতার প্রয়োজন রয়েছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ