লোকালয়ে বাঘ আতঙ্কের সঙ্কয় দিন কাটছে গ্রামবাসীর

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২২ জুলাই, ২০১৯, ৫:৩৬ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।। 

বাঘ আতঙ্কে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের রাজাপুর গ্রামবাসী। গত ১৯ জুলাই রাত ১১টার দিকে সুন্দরবন থেকে বাঘ  রাজাপুর গ্রামের ঢুকে পড়ে।

রাজাপুরের স্থানীয় কিছু লোকজন বাঘ টিকেট দেখতে পায়। ওই সময় রাজাপুরের গ্রামবাসীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে গ্রামবাসী স্থানীয় বিটিআরটি ও ফরেস্ট ডিপার্টমেন্টকে লোক দের বাঘের বিষয়টি অবগত করে। বিটিআরটি ও ফরেস্ট ডিপার্টমেন্টকে বাঘের বিষয়টি তদন্ত করে দেখে বাঘটি রাতে লোকালয়ে ঘোরাফেরা করে ও বিভিন্ন স্থান থেকে বাঘের পায়ের স্পষ্ট ছাপ পাওয়া যায়।

এখন পর্যন্ত গ্রামবাসীর কোনো ক্ষয়ক্ষতি হয়নি গ্রামবাসীরা বিষয়টি নিশ্চিত করেছে। রাজাপুর নাংলি ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার ইনচার্জ জনাব মাহমুদুল হাসা, প্রতিনিধিদেরকে বলেন সুন্দরবনের কাছে বসত বাড়ি থাকলে বাঘ লোকালয়ে আসাটা স্বাভাবিক। এর আগেও একাধিক বার এ ঘটনা ঘটেছে।

তিনি বলেন আজ থেকে আমাদের ক্যাম্পের সকল অফিসার টহল জোরদার করা হবে ও আমাদের সাথে থেকে সহযোগিতা করবে ওয়ার্ল্ড টিম বিটিআরটি সি পি জি ও গ্রামবাসী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ